ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক নীতিমালা ২০২১

প্রতি বৎসর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকের সংখ্যা সর্বোচ্চ ৫ (পাঁচ) হবে; তবে সরকার প্রযোজ্য ক্ষেত্রে কোন বৎসর উপযুক্ত প্রার্থী না পেলে পদক সংখ্যা হ্রাস করতে পারবে।

১. এ নীতিমালা “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক নীতিমালা-২০২১” নামে অভিহিত হবে।

২. বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক (Bangamata Begum Fazilatun Nesa Mujib Award)

৩. পটভূমি-বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বাঙ্গালির মুক্তি সংগ্রামের নেপথ্যে কারিগর ও অসাধারণ মানবিক গুনাবলি সম্পন্ন একজন মহীয়সী নারী। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা তাঁকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে।

৪. পদক প্রদানের ক্ষেত্র: রাজনীতি, অর্থনীতি ইত্যাদি

৫. পদক প্রাপ্তির যোগ্যতা-প্রথমত বাংলাদেশী নাগরিক হতে হবে।নারীর সামগ্রিক জীবনের কৃতিত্ব ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদানকে গুরুত্ব প্রদান করা হবে।

৬. পদক প্রাপ্তি অযোগ্যতা: দন্ডিত বা দেওলিয়া কোন ব্যক্তি বিবেচিত হবে না।

৭. পদক সংখ্যা: সর্বমোট ৫ জনকে দেওয়া হবে।

৮. প্রদেয় সমূহ: ৪০ গ্রাম স্বর্ণ, ৪,০০,০০০ টাকা ও অন্যান্য

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক নীতিমালা ২০২১ : ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *