সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫% উৎসে আয়কর!

এস,আর,ও নং-২৬৪-আইন/আয়কর/২০১৯, তারিখ: ২৮ আগস্ট, ২০১৯ এর মাধ্যমে পেনশনার সঞ্চয়পত্র ব্যতীত সকল প্রকার সঞ্চয়পত্র ক্রয়কালে নির্বিশেষে পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ৫ (পাঁচ) লক্ষ টাকা অতিক্রম না করলে, এরূপ বিনিয়োগ হতে অর্জিত সুদের উপর Income-Tax Ordinance, 1984 এর Section 52D তে উল্লিখিত উৎসে কর কর্তনের হার ১০% হতে হ্রাস করে ৫% নির্ধারণ করা হয়েছে। এ বিধান বর্ণিত এস,আর,ও জারির তারিখ ২৮ আগস্ট, ২০১৯ হতে কার্যকর হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা

[করনীতি উইং]

www.nbr. gov.bd

নথি নং-০৮.০১.০০০০.০৩০.০৬.০০৫.১৬/২৮; ০২ সেপ্টেম্বর ২০১৯

বিষয়: সঞ্চয়পত্রের সুদ /মুনাফা হতে উৎসে আয়কর কর্তন সংক্রান্ত এস,আর,ও নং -২৬৪ আইন/আয়কর/২০১৯ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রতি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

০২। আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, এস,আর,ও নং-২৬৪-আইন/আয়কর/২০১৯, তারিখ: ২৮ আগস্ট, ২০১৯ এর মাধ্যমে পেনশনার সঞ্চয়পত্র ব্যতীত সকল প্রকার সঞ্চয়পত্র ক্রয়কালে নির্বিশেষে পুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ৫ (পাঁচ) লক্ষ টাকা অতিক্রম না করলে, এরূপ বিনিয়োগ হতে অর্জিত সুদের উপর Income-Tax Ordinance, 1984 এর Section 52D তে উল্লিখিত উৎসে কর কর্তনের হার ১০% হতে হ্রাস করে ৫% নির্ধারণ করা হয়েছে। এ বিধান বর্ণিত এস,আর,ও জারির তারিখ ২৮ আগস্ট, ২০১৯ হতে কার্যকর হবে।

০৩। তবে পেনশনার সঞ্চয়পত্রসহ সকল ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ ৫ (পাঁচ) লক্ষ টাকার উর্ধ্বে হলে Income Tax Ordinance, 1984 এর Section 52D অনুযায়ী উৎসে কর কর্তনের হার ১০% প্রযোজ্য হবে।

০৪। উপরিউক্ত বিধানাবলী পরিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

 

(মো: মহিদুল ইসলাম চৌধুরী)

দ্বিতীয় সচিব (কর আইন-১)

ফোন: ৮৩৯১৬১৪

 

সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা বা তার নিম্নে ক্রয়ের জন্য ৫% উৎসে আয়কর প্রযোজ্য: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *