সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

২০২০-২১ অর্থবছরের জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ সংক্রান্ত।

বেতন-ভাতা, পেনশন, জিপি ফান্ড, ভ্রমণ সংক্রান্ত ব্যক্তিগত পাওনা পরিশােধ সংশ্লিষ্ট ১ (এক) লক্ষ টাকার কম অংকের চেকের ক্ষেত্রে প্রস্তাবের সাথে মূল চেক (প্রযােজ্য ক্ষেত্রে), চেক সময়মত না ভাঙ্গানাের কারণ, চেক নগদায়ন করা হয়নি মর্মে চেক ইস্যুকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন, ব্যাংকের নন-পেমেন্ট সাটিফিকেটসহ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ 

বাজেট অনুবিভাগ-১ বাজেট অধিশাখা-২

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-৪৮৪; তারিখঃ -০৮ নভেম্বর ২০২১ খ্রিঃ

পরিপত্র 

বিষয়ঃ ২০২০-২১ অর্থবছরের জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ সংক্রান্ত। 

সূত্রঃ ১। অর্থ বিভাগের ২৪ মে ২০২১ খ্রিঃ তারিখের পরিপত্র নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.১৮০

২। অর্থ বিভাগের ২০ জুলাই ২০২১ খ্রিঃ তারিখের পরিপত্র নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.৩৭৫

সূত্রোক্ত ১নং পরিপত্র অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মধ্যে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে কিছু সংখ্যক চেক যথাসময়ে ব্যাংকে জমা না দেওয়ায় চেকের মেয়াদ উত্তীর্ণ হয়। পরবর্তীতে ২নং পরিপত্রে জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ পররর্তী ০৩ (তিন) মাস পর্যন্ত বহাল রাখা হয়। এ সময়ের মধ্যেও কিছু সংখ্যক চেক নগদায়ন করতে না পারায় জুন/২০২১ মাসে ইস্যুকৃত মেয়াদ উত্তীর্ণ চেক পুনরায় ইস্যুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছেঃ

ক) বেতন-ভাতা, পেনশন, জিপি ফান্ড, ভ্রমণ সংক্রান্ত ব্যক্তিগত পাওনা পরিশােধ সংশ্লিষ্ট ১ (এক) লক্ষ টাকার কম অংকের চেকের ক্ষেত্রে প্রস্তাবের সাথে মূল চেক (প্রযােজ্য ক্ষেত্রে), চেক সময়মত না ভাঙ্গানাের কারণ, চেক নগদায়ন করা হয়নি মর্মে চেক ইস্যুকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন, ব্যাংকের নন-পেমেন্ট সাটিফিকেটসহ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে; এবং 

খ) উপানুচ্ছেদ-(ক) এ উল্লিখিত চেকসমূহের বাইরে অন্যান্য তামাদি ১ (এক) লক্ষ টাকার বেশী অংকের চেক পুনরায় ইস্যর ক্ষেত্রে প্রস্তাবের সাথে মূল চেক (প্রযােজ্য ক্ষেত্রে), চেক সময়মত না ভাঙ্গানাের কারণ এবং এ সংক্রান্ত কাজ ও সরবরাহ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার বিভাগীয় প্রধান/সচিব (Principal Accounting Officer)-এর প্রত্যয়ন, চেক নগদায়ন করা হয়নি মর্মে চেক ইস্যুকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন, ব্যাংকের ননপেমেন্ট সার্টিফিকেটসহ প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

(সিরাজুন নুর চৌধুরী) 

যুগ্ম সচিব (বাজেট-১)

ফোনঃ ৯৫৭৬০৪৩

ই-মেইলঃ noors@finance.gov.bd 

২০২০-২১ অর্থবছরের জুন মাসে ইস্যুকৃত চেকসমূহের মেয়াদ সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *