বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সরকারি মোবাইল ভাতা প্রাপ্যতা ২০২৬ । কোন গ্রেডভুক্ত কর্মচারীগণ মােবাইল ভাতা পাবেন?

সরকারী টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর অনুচ্ছেদ ২৯(চ) মােতাবেক টাইমস্কেল/সিলেকশন গ্রেড স্কেল/উচ্চতর স্কেল প্রাপ্তির কারণে ৪র্থ গ্রেড/স্কেল প্রাপ্তির কারণে ৪র্থ প্রেড বা তদুর্ধ গ্রেড/স্কেল প্রাপ্ত কর্মচারীগণ উক্ত সুবিধা প্রাপা নয়। মোবাইলফোন ও মোবাইলে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রাপ্য ভাতা উত্তোলনের মূল পরিপত্র

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাৰ ভৰন 

সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

www.cga.gov.bd 

নং- ০৭,০৩,০০০০,০০৯,৪৫,০০১.২০.০৩ তারিখ: ১৭-০১-২০২২খ্রিঃ।

প্রাপক: চিফ একাউটস এন্ড ফিনান্স অফিসার। চিফ একাউটস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্থণালয় হিমাৰ ভনন (৩য় তলা) সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

বিষয়ঃ ৪র্থ বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারীগণের সরকারী টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর আলোকে মােবাইল ভাতার প্রাপ্যতা প্রসঙ্গে। 

সূত্র:- সিএফও/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নং- সিএএমও/স্বাস্থ্য/প্রশ/বিবিধ/(খন্ড.৬)/ তারিখঃ ১৮১৯-২০২১খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। 

০২।। সরকারী টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮, এর অনুচ্ছেদ ২৯(চ) মােতাবেক ৪র্থ গ্রেড বা তনু গ্রেডভুক্ত কর্মচারীগণ মােবাইল ভাতা প্রাপ্য হবেন মর্মে উল্লেখ রয়েছে। এক্ষেত্রে ৪র্থ গ্রেড পদ কে নির্দেশ করা হয়েছে। টাইমস্কেল/সিলেকশন গ্রেড স্কেল/উচ্চতর স্কেল প্রাপ্তির পর প্রাপ্ত গ্রেড পদ প্রাপ্তিকে নির্দেশ করে না বিধায় এরুপ ক্ষেত্রে ৪র্থ গ্রেড প্রাপ্তগণ মোবাইল ভাতা প্রাপ্য নয়। একই বিষয়ে সিজিএ কার্যালয়ের ১০/০৭/২০১৯খ্রিঃ তারিখের/৩৭০ নং পত্রের মাধ্যমে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।

এক্ষেত্রে সরকারী টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এর অনুচ্ছেদ ২৯(চ) মােতাবেক টাইমস্কেল/সিলেকশন গ্রেড স্কেল/উচ্চতর স্কেল প্রাপ্তির কারণে ৪র্থ গ্রেড/স্কেল প্রাপ্তির কারণে ৪র্থ প্রেড বা তদুর্ধ গ্রেড/স্কেল প্রাপ্ত কর্মচারীগণ উক্ত সুবিধা প্রাপা নয়।

এমতাবস্থায়, ৪র্থ বা তদুর্ধ গ্রেডভুক্ত কর্মচারীগণের সরকারী টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮ এটা আলােকে মোবাইল ভাতার প্রাপ্যতার বিষয়ে আপনার কার্যালয়ে মতামতের সাথে এ কার্যালয় একমত পোষণ করে। 

সংযুক্তি ০১ (এক) পাতা।

(মােঃ জাকির হোসেন)

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোনঃ ৮৩৯২৬১৩

 

৪র্থ বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারীগণের মােবাইল ভাতার প্রাপ্যতা সংক্রান্ত: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: কোন কোন প্রতিষ্ঠানে তো ৯ম গ্রেডেও মোবাইল ভাতা পাচ্ছেন তাহলে?

উত্তর: সেক্ষেত্রে দপ্তর অধিদপ্তর থেকে কেউ পাচ্ছে না। ক হতে ঞ পর্যন্ত প্রাধিকার দেখুন।

সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮ অনুসারে প্রাধিকার দেখে নিন

অতিরিক্ত সচিব, জেলা ও দায়রা জজ, যুগ্মসচিব, যুগ্মপ্রধান, প্রাধিকারপ্রাপ্ত সমমর্যাদাসম্পন্ন কর্মচারীগণ মোবাইল/সেলুলার ফোন ভাতা (ইন্টারনেট ব্যবহারসহ) বাবদ মাসিক ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা ; এবং প্রাধিকারপ্রাপ্ত অন্যান্য কর্মচারীগণ মোবাইল /সেলুলার ফোন ভাতা (ইন্টারনেট ব্যবহারসহ) বাবদ মাসিক ১,০০০/-(এক হাজার) টাকা । এ ভাতা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে তাঁর ব্যবহৃত মোবাইল/সেলুলার ফোনের সংযোগ নম্বরটি সংশ্লিষ্ট দপ্তর প্রধান/নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আবশ্যিকভাবে অবহিত করতে হবে।

‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা, ২০১৮’ এর ৬ষ্ঠ পরিচ্ছেদের অনুচ্ছেদ ২৯-এ উল্লিখিত প্রাধিকারভুক্ত কর্মচারীগণের মধ্যে যারা অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী নির্দিষ্ট হারে মোবাইল/সেলুলার ফোন ভাতা প্রাপ্য তাঁরা মাসিক বেতন বিলের সাথে নিম্নরূপ হারে এ ভাতা উত্তোলন করবেন।

প্রশ্ন: ৬ষ্ঠ গ্রেড কি মোবাইল ভাতা পায় না?

উত্তর: না। যদি অধিদপ্তর বা দপ্তরে ৪থ গ্রেডে কর্মরত থাকেন তবে মোবাইল ভাতা পায় না। অন্যক্ষেত্রে এটি প্রাধিকারভূক্ত।

প্রশ্ন: ৯ম গ্রেডেও অনেকে পায়, এটি কিভাবে?

উত্তর: ঞ নং প্রাধিকার অনুসারে নবম গ্রেডেও পায়। সব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য নয়।

মোবাইলফোন ভাতা ২০২৩ । ৯ম গ্রেডেও প্রাধিকারভূক্ত কর্মকর্তা ১,০০০/- টাকা সেলুলার ভাতা পাবেন

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

6 thoughts on “সরকারি মোবাইল ভাতা প্রাপ্যতা ২০২৬ । কোন গ্রেডভুক্ত কর্মচারীগণ মােবাইল ভাতা পাবেন?

  • রনজয় তঞ্চঙ্গ্যাঁ

    আউটসোর্সিং নীতিমালা বাতিল চাই

  • মোঃ: ইয়াসিন

    ৫ম গ্রেডের কর্মকর্তা কত টাকা মোবাইল ফোন ভাতা পাবে ১০০০ না ১৫০০ টাকা?

  • ১০০০ টাকা।

  • MD. REZAUL BARI SHYMUN

    পি.আর. এল চলাকালীন একজন অতিরিক্ত সচিব কি মোবাইল ভাতা পাবেন? এ সংক্রান্ত আদেশ কোথায় পাওয়া যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *