বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুন:নির্ধারণ।

বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতিসভার জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/ বিশেষজ্ঞদের সম্মানী (প্রতি দিনের জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা। উত্তরপত্র পরীক্ষণ ৭৫/- টাকা। লিখিত /ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়ণের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) ২০০/- টাকা। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি-২ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭২.৩৩.০০৫.১৩-৩৪; তারিখ: ০৭ মার্চ, ২০১৯ খ্রি:

বিষয়: মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/ পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুন:নির্ধারণ।

সূত্র: ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৫.৪৪; তারিখ: ২৫-০৪-২০১৬ খ্রি:

উপর্যুক্ত বিষয়ে সূত্রে উল্লিখিত স্মারকে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত খাতভিত্তিক সম্মানী/পারিতোষিক হার নির্দেশক্রমে নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করা হলো:

১। প্রশ্নপত্র প্রণয়ন ৩,০০০/- টাকা।

২। বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতিসভার জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা।

৩। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/ বিশেষজ্ঞদের সম্মানী (প্রতি দিনের জন্য জনপ্রতি) ৩,০০০/- টাকা।

৪। উত্তরপত্র পরীক্ষণ ৭৫/- টাকা।

৫। লিখিত /ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়ণের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) ২০০/- টাকা।

৬। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীবৃন্দের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি) ৫০০/- টাকা।

৭। লিখিত পরীক্ষা কেন্দ্রের পরির্দশকের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি) ১,২০০/- টাকা।

শর্তাবলি:

ক) প্রশ্নপত্র প্রণয়নের জন্য ১ (এক) টি সম্মানী প্রাপ্য হবেন;

খ) একই কার্যদিবসে একাধিক সভাবর ক্ষেত্রে একটি সম্মানী প্রাপ্য হবেন;

গ) একই কার্যদিবসে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হলে সর্বোচ্চ ০২ (দুই) টি সম্মানী প্রাপ্য হবেন;

ঘ) সম্মানী প্রদানের ক্ষেত্রে কোন অনিয়ম হলে পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ি থাকবে; এবং

ঙ) আদেশ জারির তারিখ থেকে এ হার কার্যকর হবে।

 

(মো: গোলাম মোস্তাফা)

যুগ্নসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

 

নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুন:নির্ধারণ: ডাউনলোড

 

নিয়ােগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতােষিক হার পুন:নির্ধারণ ২০২২

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার পুন:নির্ধারণ।

  • মফিজুর রহমান

    আসসালামুআলাইকুম, কোন ধরনের সভার জন্য সম্মানী প্রদান করা যাবে? শুধূ নিয়োগ/পদোন্নতি সংক্রান্ত সভার জন্য সম্মানী প্রদান করা যায় নাকি যেকোন সভা আয়োজন করলেই সম্মানী দাবী করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *