ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

১০০% পেনশন সমর্পণকারীর “বাংলা নববর্ষ ভাতা” প্রজ্ঞাপন ২০১৭

১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণ পেনশন সমর্পণ না করলে যে পরিমান নীট পেনশন প্রাপ্য হতেন তার ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ অধিশাখা।

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৬৬.১৬-৪০ তারিখ: ১৯/০৪/২০১৭ খ্রি:

প্রজ্ঞাপন

সরকার, জাতীয় বেতনস্কেল-২০১৫ এর আওতাভূক্ত সকল সামরিক/ বেসামরিক মাসিক নীট পেনশন গ্রহণকারী ও আজীবন পারিবারিক পেনশন ভোগকারীগণের ন্যায় ১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(১) ১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণ পেনশন সমর্পণ না করলে যে পরিমান নীট পেনশন প্রাপ্য হতেন তার ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন; এবং

(২) ১৪২৪ বঙ্গাব্দ থেকে তারা এ ভাতা প্রাপ্য হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(মো: গোলাম মোস্তফা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণের জন্য “বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন ২০১৭: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *