জিপিএফ চূড়ান্ত উত্তোলনের প্রত্যয়ন পত্র প্রাপ্তির জন্য আবেদন পত্র।
সরকারি কর্মচারিদের অবসর উত্তর ছুটি মঞ্জুরের পর লাম্প গ্র্যান্ট উত্তোলনের পর জুন মাসের পর জিপিএফ এ কর্তন বন্ধ করে দিতে হয়।
সারসংক্ষেপ:
- জিপিএফ কর্তন বন্ধের পর চূড়ান্ত উত্তোলনের প্রয়োজন হয়্
- সেক্ষেত্রে প্রথমেই উপজেলা বরাবর যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়্
- প্রত্যয়ন পত্র প্রাপ্তির পর সদর দপ্তর বরাবর মঞ্জুরীর জন্য আবেদন করতে হয়।
এজি অফিস বরাবর আবেদনের নমুনাপত্র:
বরাবর,
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা
সাভার, ঢাকা।
বিষয়:- জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ উত্তোলনের জন্য প্রত্যয়ন পত্রের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, তথ্য মন্ত্রণালয়ের ০৬/১১/১৭ খ্রি: তারিখের ১৫.০০.০০০০.০২১.১৮. ৭৮৪.১২.৪৫২(৬) নং পত্র মোতাবেক আমার ০৬/১১/১৭ খ্রি: তারিখ থেকে ০৫/১১/১৮ খ্রি: তারিখ পর্যন্ত পূর্ণগড় বেতনে মোট ১ (এক) বছর অবসর উত্তর ছুটি মঞ্জুরী করা হয়েছে। প্রেক্ষিতে, আমার জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ চূড়ান্ত উত্তোলনের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করছি।
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর: ২০২৬ সাল থেকে ৩ ধাপে বাস্তবায়িত হতে পারে নতুন পে-স্কেল
- খুলনায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিশাল প্রতিনিধি সমাবেশ
- সরকারি পেনশনে নারী-পুরুষের বৈষম্য দূর: এখন থেকে আজীবন পেনশন পাবেন স্ত্রী-হারা স্বামীও
- সরকারি চাকরিজীবীদের পেনশন ও গ্র্যাচুইটি: আপনার প্রাপ্য টাকা বুঝবেন যেভাবে
- ১১ বছরের প্রতীক্ষার অবসান কি কেবল ‘শুভঙ্করের ফাঁকি’তে? শতভাগ মূল বেতন বৃদ্ধির জোরালো দাবি
অতএব, মহোদয় অনুগ্রহপূর্বক আমার উপরোক্ত বিষয়ের আলোকে জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য প্রত্যয়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত,
তারিখ:
(পেনশনারের নাম)
আঞ্চলিক প্রকৌশলী
(অবসর উত্তর ছুটি ভোগরত)
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।



