সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

ব্যাংক আমানত ও ঋণ স্টেটমেন্ট গ্রাহক-কে অর্ধ বার্ষিক ভিত্তিতে ই-মেইল বা কুরিয়ারে প্রেরণের নির্দেশনা ২০২২

বাংলাদেশ ব্যাংক গ্রাহক কে তার ব্যাংক আমানত ও ঋণের স্থিতি সম্পর্কে অবগত থাকার জন্য ইমেইলে ব্যাংক ও ঋণ স্টেটমেন্ট প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে গ্রাহক প্রতি বছরে দুই বার ব্যাংক স্টেটমেন্ট পাবেন ঘরে বসেই এবং খুব সহজেই তার ঋণের তথ্য বা অপরিশোধিত ও পরিশোধিত ঋণের পরিমাণ জানতে পারবেন। এতে ব্যাংক কোন প্রকার চার্জ করতে পারবে না।

 

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা।

website: www.bb.org.bd

বিআরপিডি সার্কুলার লেটার নং- ২২ তারিখ: ০৭ জুন ২০২২

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

প্রিয় মহােদয়,

ব্যাংক হিসাবের লেনদেন বিবরণী” এবং “স্থিতি নিশ্চিতকরণ সনদ” গ্রাহককে প্রেরণ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ে বিআরপিডি সার্কুলার নং-০৪ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০০১ এবং বিআরপিডি সার্কুলার নং- ১১ তারিখ: ১০ জুন ২০২১ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। বিআরপিডি সার্কুলার নং-০৪/২০০১ এর মাধ্যমে তফসিলি ব্যাংকসমূহে জাল-জালিয়াতি রােধকল্পে ব্যাংকসমূহ কর্তৃক হিসাবধারীগণকে নিয়মিতভাবে অর্ধ-বার্ষিক ভিত্তিতে লেনদেন বিবরণী প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে ২২ মে ২০১৩ তারিখে বিআরপিডিপি-১)/৬৬১/১৩/২০১৩-২৪০৫ নং পত্রের মাধ্যমে জাল-জালিয়াতি রােধকল্পে ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে নিয়মিতভাবে অর্ধ-বার্ষিক ভিত্তিতে লেনদেন বিবরণী” ই-মেইল/ডাক/কুরিয়ার যােগে প্রেরণের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, বিআরপিডি সার্কুলার নং-১১/২০২১ এর ০৩(ঘ)(১) অনুচ্ছেদে অর্ধ-বার্ষিক ও বার্ষিক ভিত্তিতে অর্থাৎ বছরে দুবার ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে হিসাবের স্থিতি নিশ্চিতকরণ সনদ (হিসাব বিবরণীসহ) প্রদানের জন্য ব্যাংক কর্তৃক কোন চার্জ/ফি আদায় করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে। এতদবিষয়ে বর্ণিত নির্দেশনা থাকা সত্ত্বেও কোন কোন ব্যাংক কর্তৃক গ্রাহকের চাহিদা মােতাবেক লেনদেন বিবরণী” ও “স্থিতি নিশ্চিতকরণ সনদ” গ্রাহককে প্রদান করা হচ্ছে না, যা উক্ত নির্দেশনার লঙ্ঘন।

৩। এক্ষণে, গ্রাহক স্বার্থ সংরক্ষণ, তফসিলি ব্যাংকসমূহে জাল-জালিয়াতি রােধকল্পে ও পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালার বাস্তবায়ন নিশ্চিতকল্পে ব্যাংকের গ্রাহককে লেনদেন বিবরণী” ও “স্থিতি নিশ্চিতকরণ সনদ” প্রেরণের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়াবলী যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হলাে:

ক) ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে অর্ধ-বার্ষিক ও বার্ষিক ভিত্তিতে অর্থাৎ বছরে দুবার লেনদেন বিবরণী ও “স্থিতি নিশ্চিতকরণ সনদ” ই-মেইল/ডাক/কুরিয়ার যােগে আবশ্যিকভাবে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতদ্ব্যতীত কোন ধরনের চার্জ আদায়। ব্যতিরেকে এসএমএসের মাধ্যমে লেনদেন বিবরণী” ও “স্থিতি নিশ্চিতকরণ সনদ” প্রেরণের বিষয়টি গ্রাহককে অবহিত করতে হবে। তবে গ্রাহক স্বশরীরে ব্যাংক সংশ্লিষ্ট শাখায় গমনপূর্বক উক্ত বিবরণী/সনদ সংগ্রহ করতে পারবেন। উভয়ক্ষেত্রে কোনরূপ চার্জ/ফি আদায় করা যাবে না;

খ) হিসাব খােলার ফরমে গ্রাহক কর্তৃক প্রদত্ত মেইলিং ঠিকানা ও মােবাইল নম্বরের সঠিকতা যাচাই করতে হবে এবং ন্যূনতম বার্ষিক ভিত্তিতে তা হালনাগাদ করতে হবে;

গ) হিসাব সম্পর্কিত প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে গ্রাহকের সম্মতি সাপেক্ষে অবহিতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে;

ঘ) অধিকন্তু ব্যাংকের নিজস্ব ইন্টারনেট ব্যাংকিং এবং মােবাইল অ্যাপস-এর মাধ্যমে গ্রাহককে তথ্য ও সেবা প্রদান করা যাবে। তবে তথ্য সরবরাহের ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ইন্টারনেট ব্যাংকিং এবং মােবাইল অ্যাপস ব্যতীত সােশ্যাল মিডিয়াসহ অন্য কোন মাধ্যম ব্যবহার হতে বিরত থাকতে হবে;

ঙ) গ্রাহককে প্রেরিত লেনদেন বিবরণী” ও “স্থিতি নিশ্চিতকরণ সনদ” এর অনুলিপি হার্ডকপির পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে; এবং

চ) তথ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যাংক কর্তৃক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

৪। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হল। 

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,

(মাকসুদা বেগম)

পরিচালক (বিআরপিডি)

ফোনঃ ৯৫৩০২৫২

ব্যাংক আমানত ও ঋণ স্টেটমেন্ট গ্রাহক-কে অর্ধ বার্ষিক ভিত্তিতে ই-মেইল বা কুরিয়ারে প্রেরণের নির্দেশনা ২০২২: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *