চিকিৎসা । আর্থিক সহায়তা

Education Stipend Assistance 2024। ১৩-২০ গ্রেডের কর্মচারীদের সন্তানের অনলাইন আবেদনে ৬ হাজার টাকা পর্যন্ত শিক্ষা বৃত্তি?

প্রজাতন্ত্রের ১৩-২০ গ্রেডের কর্মরত সরকারি কর্মচারিদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান থেকে বছরে একবার নির্দিষ্ট হারে অনধিক দু’সন্তানকে ৬ষ্ঠ শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে (মাষ্টার্স/ইঞ্জিনিয়ারিং/মেডিকেলে) অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

কারা শিক্ষা বৃত্তি / সহায়তার জন্য আবেদন করতে পারবেন:

  • ১৩-২০ গ্রেড ভুক্ত সরকারি কর্মচারীগণ।
  • ৫ম শ্রেণী হতে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হলো এমন শিক্ষার্থীর জন্য
  • ৬ষ্ঠ থেকে মাস্টার্স/সমমানে পড়াশুনা করে যাদের সন্তান।

কেন এবং কখন দেওয়া হয় এ বৃত্তি: 

  • শিক্ষাবৃত্তি প্রদানের জন্য বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
  • আবেদন সাধারণত বছরের শুরুর দিকে করতে হবে।
  • ভাল ফলাফল অর্জনকারীদেরকে উৎসাহিত করার জন্য দু’টি ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে।
  • যে সকল ছাত্রছাত্রী প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে গড়ে ৮০% ও এর অধিক নম্বর পেয়েছে
  • প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে গড়ে ৫০% হতে ৭৯% নম্বর পেয়েছে।

যেভাবে আবেদন করবেন এ শিক্ষা বৃত্তির জন্য:

  • অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করে প্রিন্ট করে নিতে হবে।
  • যথাস্থানে স্বাক্ষর, অফিস প্রধান দ্বারা প্রত্যায়িত করে নিতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত মার্কশীট ও আবেদন সত্যায়ন করতে হবে।
  • মার্কশীট ও আবেদনপত্র স্ক্যান করে সাবমিট করতে হবে।

শিক্ষা বৃত্তি বা সহায়তা কখন পাওয়া যাবে এবং কিভাবে:

  • সাধারণত আবেদনে ব্যাংক হিসাব তথ্য দিতে হয়।
  • বছরের শেষের দিকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাব জমা হবে।

সরকারি শিক্ষা বৃত্তি ২০২৪ | শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য

শিক্ষাবৃত্তি প্রদানের জন্য অনলাইনে দরখাস্ত আহবানের বিজ্ঞপ্তি ২০২৪ PDF Download

অলাইনে আবেদন করতে লিংক এ ক্লিক করুন: আবেদন করতে ক্লিক করুন

আপনি চাইলে এ সংক্রান্ত ভিডিও দেখে নিতে পারেন: ভিডিও

শিক্ষাবৃত্তির আবেদনের সময় বর্ধিতকরণ ও আবেদন করার নিয়মাবলী সংশোধন বিজ্ঞপ্তি।

 

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “Education Stipend Assistance 2024। ১৩-২০ গ্রেডের কর্মচারীদের সন্তানের অনলাইন আবেদনে ৬ হাজার টাকা পর্যন্ত শিক্ষা বৃত্তি?

  • ২০২১ সনের শিক্ষা বৃত্তির টাকা কবে পাওয়া যাবে ?

  • অবশ্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *