বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Govt. Cooking Allowance 2025 । গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ “সিকিউরিটি ও কুক এলাউন্স’ প্রাপ্ত হবেন না?

শুধু সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএল ভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার কর্মচারীগণকে কুক এলাউন্স এবং শর্ত সাপেক্ষে সিকিউরিটি এলাউন্স প্রাপ্ত হবেন মর্মে উল্লেখ থাকায় গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ এ সুবিধা (সিকিউরিটি ও কুক এলাউন্স) প্রাপ্ত হবেন না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ শাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৪৫.০৭৪.২০.৪৯; তারিখ: ০১/০৬/২০২১

বিষয়: “সিকিউরিটি ও কুক এলাউন্স” বিষয়ে মতামত প্রদান।

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.১৯.০০১.২০.২৫৯; তারিখ: ২৯/০৩/২০২১ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অর্থ বিভাগের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ০৮/১০/২০১৭ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১১০.০০.০১৭.১৫.১৬০৭ নং পরিপত্রে শুধু সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, সরকারের সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং পিআরএল ভোগরত/ওএসডি/চুক্তিভিত্তিক নিয়োজিত সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার কর্মচারীগণকে কুক এলাউন্স এবং শর্ত সাপেক্ষে সিকিউরিটি এলাউন্স প্রাপ্ত হবেন মর্মে উল্লেখ থাকায় গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ এ সুবিধা (সিকিউরিটি ও কুক এলাউন্স) প্রাপ্ত হবেন না।

(শামীম বানু শান্তি)

সিনিয়র সহকারী সচিব

গ্রেড-১ পদধারী কর্মকর্তাগণ “সিকিউরিটি ও কুক এলাউন্স’ প্রাপ্ত হবেন না: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *