অফেরতযোগ্য জিপিএফ অগ্রিম উত্তোলনের বিধি বিধান।
অফেরতযোগ্য অগ্রিম। বিধি-১৩(৯) ও (১০)
১। চাঁদা দাতার ৫২ বৎসর পূর্ণ হইলে কৃষি জমি ক্রয়সহ যে কোন প্রকৃত উদ্দেশ্যে মঞ্জুরকারী কর্তৃপক্ষ অফেরতযোগ্য অগ্রিম মঞ্জুর করিতে পারিবেন। এই অগ্রিম চাঁদা দাতার নিকট হইতে আদায় করিতে হইবে না এবং সঞ্চিত অর্থ চূড়ান্ত পরিশোধের সময় এই অগ্রিমকে চূড়ান্ত প্রদানের অংশ হিসাবে গণ্য করিতে হইবে।
- 9th Pay Scale 2026 । সর্বশেষ জাতীয় বেতন স্কেল গেজেট সার্চযোগ্য পৃষ্ঠা দেখুন
- iBAS++-এ অনলাইনে বেতন নির্ধারণ: সরকারি কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, সেপ্টেম্বরের বেতন ও বকেয়া নিয়ে যা জানা প্রয়োজন
- জাতীয় বেতনস্কেল ২০২৬: ২০১৫ সালের পে স্কেল থেকে কী কী বদলেছে, জানুন বিস্তারিত
- ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে-স্কেলে বেতন বৃদ্ধির ধাপ: ৫০% কার্যকর ধরে হিসাব ও বাস্তব চিত্র
- Updated Increment Chart 2026 : ১ম থেকে ২০তম গ্রেডের সম্পূর্ণ ইনক্রিমেন্ট চার্টে যা জানা যাচ্ছে
অফেরতযোগ্য অগ্রিমের পরিমাণ অগ্রিম মঞ্জুরের সময় তহবিলে সঞ্চিত অর্থের ৮০% এর অধিক হইবে না। এই অগ্রিম একাধিকবার প্রদান করা যাইবে। তবে অগ্রিমের পরিমাণ প্রত্যেকবারই উক্ত সময়ে তহবিলে সঞ্চিত অর্থের ৮০% এর মধ্যে থাকিতে হইবে। এই অগ্রিম চূড়ান্ত পরিশোধের অংশ হিসাবে গণ্য হইবে এবং গৃহ নির্মানের উদ্দেশ্যেও ইহা এক কিস্তিতে প্রদান করা যাইবে। বিধি-১৩(৯)
২। চাঁদা দাতা ৫২ বৎসর বয়স পূর্ণ হওয়ার পর ইচ্ছা করিলে পূর্বে গৃহীত এক বা একাধিক অগ্রিমের অপরিশোধিত অংশকে অফেরতযোগ্য অগ্রিমে রূপান্তর করিতে পারিবেন এবং এই ক্ষেত্রে ইহা চূড়ান্ত প্রদানের অংশ হিসাবে গণ্য হইবে। বিধি-১৩(১০)



