যানবাহন I জ্বালানি সুবিধা । মনিহারি

সরকারি দপ্তরে সকল প্রকার যানবাহন ক্রয়ের ব্যয় অর্ধেক করণের নির্দেশনা।

চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও সরকারের কৃচ্ছ্র সাধান নীতির আলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন/ প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় বন্ধ থাকবে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা-৬

(www.mof.gov.bd)

নং-০৭.১৫৬.০২৬.০০.০১.২০০৪(অংশ)-৩৮৯; তারিখ: ০১/০৭/২০২১

পরিপত্র

বিষয়: পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার যানবাহন ক্রয়ের ব্যয় সীমিতকরণ।

উপরোক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও সরকারের কৃচ্ছ্র সাধান নীতির আলোকে  সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের ২০২১-২২ অর্থ বছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার নতুন/ প্রতিস্থাপক যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত বাজেটের সর্বোচ্চ ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) ব্যয় করা যাবে।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

 

(মুহাম্মদ ইসমাইল)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৫০৭৩০

 

সরকারি দপ্তরে সকল প্রকার যানবাহন ক্রয়ের ব্যয় অর্ধেক করণের নির্দেশনা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *