বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

বেবিচক এর ১১-২০ গ্রেডের কর্মচারীদের দৈনিক ১৫০ টাকা লাঞ্চ ভাতা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর ১১ নং হতে ২০ নং গ্রেডভূক্ত কর্মচারীদের জন্য প্রদত্ত ” সাবসিডাইজড ক্যান্টিন ভাতা” নামটি পরিবর্তন করে চাকরি [স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ] (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর ২০নং অনুচ্ছেদ অনুযায়ী “লাঞ্চভাতা” হিসেবে নামকরণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

www.mof.gov.bd

নং.০৭.০০.০০০০.১৭৩.৫৫.০১০.১৩(অংশ-২)-১৪৬; তারিখ: ১১/১২/২০১৮

বিষয়: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গ্রেড-১১ থেকে গ্রেড-২০ এর আওতাভূক্ত কর্মচারীগণের বিদ্যমান ” সাবসিডাইজড ক্যান্টিন ভাতা” নামটি পরিবর্তন করত: ” লাঞ্চভাতা” নামকরণসহ উক্ত কর্তৃপক্ষের কর্মচারীদের “লাঞ্চ ভাতা” প্রদান।

সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্মারক নং-৩০.০০.০০০০.০১৩.৯৯.০০১, ১৭-৪৩১, তাং ২২/১০/২০১৮

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মচারীগণের কাজের ধরন, পরিবেশ, গুরুত্ব ও খাদ্যমূল্যের অবস্থা এবং চাকরি (স্ব-শাসিত( Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ] (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর ২০ নং অনুচ্ছেদ বিবেচনাপূর্বক নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নরূপ মতামত প্রদান করা হলো:-

ক) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর ১১ নং হতে ২০ নং গ্রেডভূক্ত কর্মচারীদের জন্য প্রদত্ত ” সাবসিডাইজড ক্যান্টিন ভাতা” নামটি পরিবর্তনকরে চাকরি [স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ] (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর ২০নঙ অনুচ্ছেদ অনুযায়ী “লাঞ্চভাতা” হিসেবে নামকরণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো;

খ) চাকরি [স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ] (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর ২০ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের শুধুমাত্র ১১ নং হতে ২০ নং গ্রেডভূক্ত কর্মচারীদেরকে দৈনিক ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে “লাঞ্চভাতা” প্রদানে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো; এবং

গ) চাকরি [স্ব-শাসিত(Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ] (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এ গ্রেড ১০ হতে তদুর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের জন্য কোন টিফিন ভাতা /লাঞ্চ ভাতা প্রধানের বিধান না থাকায় বেবিচকের গ্রেড ১০ হতে তদুর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের “লাঞ্চ ভাতা” প্রদানে অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হলো।

(লায়লা মুনতাজেরী দীনা)

উপসচিব

ফোন: ৯৫৬১১৩১

বেবিচক এর ১১-২০ গ্রেডের কর্মচারীদের দৈনিক ১৫০ টাকা লাঞ্চ ভাতা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *