প্রশিক্ষণ । সংযুক্তি । উচ্চশিক্ষা। প্রেষণ

অনলাইনে উচ্চশিক্ষার প্রেষণ অনুমোদন ও মঞ্জুর বিধান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯ মার্চ ২০২১ খ্রি: তারিখে ১৩৪ নম্বর অনলাইন প্রশিক্ষণ নির্দেশিকা ২০২১ এর অনুচ্ছেদ ৮ মোতাবেক বিশেষ পরিস্থিতিতে প্রশিক্ষণের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ একটি সেমিস্টার পর্যন্ত অনলাইনে সম্পন্ন করার জন্য অনুমোদন প্রদান এবং প্রেরণ/ অধ্যয়ন ছুটি মঞ্জুর করা যাবে।

৮. অনলাইনে উচ্চশিক্ষার অনুমোদন প্রদান এবং প্রেষণ/ অধ্যয়ন ছুটি মঞ্জুর

ক) স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হয়ে অনলাইন মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না এবং প্রেষণ/ অধ্যয়ন ছুটি মঞ্জুর করা যাবে না; এবং

খ) বিশেষ পরিস্থিতিতে প্রশিক্ষণের যে কোনো পর্যায়ে সর্বোচ্চ একটি সেমিস্টার পর্যন্ত অনলাইনে সম্পন্ন করার জন্য অনুমোদন প্রদান এবং প্রেরণ/ অধ্যয়ন ছুটি মঞ্জুর করা যাবে। তবে কোর্স সমাপ্ত করার বাধ্যবাধকতা থাকলে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/ বিভাগ বিবেচ্য বিষয়টি যাচাইপূর্বক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *