প্রশিক্ষণ । সংযুক্তি । উচ্চশিক্ষা। প্রেষণ

অনলাইনে সেমিনার-কর্মশালার সম্মানি পুনর্নির্ধারণ করল অর্থ মন্ত্রণালয়: সর্বোচ্চ ৪৫০০, সর্বনিম্ন ১০০০ টাকা

সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (Zoom Platform) আয়োজিত সেমিনার বা কর্মশালা পরিচালনার সম্মানির হার পুনর্নির্ধারণ করেছে সরকার। আজ ১৬ জুন ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রপ্রধি-২ শাখা থেকে জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে এই নতুন হার নির্ধারণের কথা জানানো হয়।

অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো: ফেরদৌস আলম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে সরকারি অর্থায়নে যেসব সেমিনার বা কর্মশালা অনুষ্ঠিত হবে, সেগুলোর ব্যয় নিয়ন্ত্রণ এবং যুক্তিসঙ্গত কাঠামোতে আনার লক্ষ্যে সম্মানির এই হার পুনর্নির্ধারণ করা হয়েছে। জারির তারিখ থেকেই এই নতুন পরিপত্র এবং সম্মানির হার কার্যকর হবে।

পুনর্নির্ধারিত সম্মানির বিবরণ: নতুন নির্দেশিকা অনুযায়ী, খাতভিত্তিক সম্মানির হার নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:

১. মূল প্রবন্ধ উপস্থাপক: অনলাইন সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি (যদি থাকে) নির্ধারণ করা হয়েছে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা)

২. সঞ্চালক: সেমিনার বা কর্মশালার সঞ্চালকের সম্মানি জনপ্রতি ৪,০০০/- (চার হাজার টাকা)

৩. আলোচক: আলোচকদের সম্মানি জনপ্রতি ৪,০০০/- (চার হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। তবে একটি সেমিনারে অনধিক ৩ জন আলোচক এই সম্মানি পাবেন।

৪. র‌্যাপোটিয়ার: সেমিনারের কার্যবিবরণী লিপিবদ্ধকারী বা র‌্যাপোটিয়ারের সম্মানি (যদি থাকে) জনপ্রতি ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা)। এক্ষেত্রে সর্বোচ্চ ২ জন এই সম্মানি প্রাপ্য হবেন।

৫. অংশগ্রহণকারী: সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানি জনপ্রতি ১,০০০/- (এক হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।

বাতিল হলো ২০২১ সালের পরিপত্র: নতুন এই নির্দেশনা জারির মাধ্যমে এর আগে গত ২৫ আগস্ট ২০২১ তারিখে জারি করা ২২৯ নম্বর স্মারকের অনলাইন (Zoom Platform) সেমিনার/কর্মশালার খাতভিত্তিক সম্মানির হার সম্পর্কিত পরিপত্রটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনের অনুলিপি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। একই সাথে সাধারণের অবগতির জন্য এটি অর্থ বিভাগের ওয়েবসাইটেও (www.mof.gov.bd) প্রকাশ করা হয়েছে।

(সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রবিধি-২ শাখা, স্মারক নম্বর: ০৭.০০.০০০০.০০৩.১৭২.৩৩.০০০১.২৬-১৮৬)

সেমিনার/কর্মশালার সম্মানী হার ২০২৫ । সেমিনার আলোচকের সম্মানী ৪০০০ টাকা পুনঃনির্ধারণ?

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *