ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

কৃষি কর্মকর্তাদের ভ্রমণভাতা ২০০/- টাকা হতে ১০০০/- টাকায় পুন:নির্ধারণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্ধারিত মাসিক ভ্রমণ ভাতা নিম্নলিখিত শর্তে বিদ্যমান ২০০/- (দুইশত) টাকার স্থলে ১,০০০/- (এক হাজার) টাকায় পুন:নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৫১.১৫.১৭; তারিখ: ২৮/০১/২০২১

বিষয়: উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভ্রমণভাতা পুন:নির্ধারণ।

সূত্র: কৃষি মন্ত্রণালয়ের স্মারক নং-১২.০০.০০০০.০৫২.৯৯.০২৪.২০২০-২১; তারিখ: ০৫/০১/২০২১ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্ধারিত মাসিক ভ্রমণ ভাতা নিম্নলিখিত শর্তে বিদ্যমান ২০০/- (দুইশত) টাকার স্থলে ১,০০০/- (এক হাজার) টাকায় পুন:নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো:-

শর্তাবলি:

ক) এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সকল আনুষ্ঠানিকতা পরিপালনপূর্বক যথানিয়ম সরকারি আদেশ (জিও) জারি করে ৪ (চার) কপি পৃষ্ঠাংকনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে;

খ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে অন্তত: পক্ষে মাসে ১৫ দিন নিজস্ব এলাকায় অর্থাৎ উপজেলা/ থানার অভ্যন্তরে ভ্রমণ নিশ্চিত করতে হবে;

গ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ছুটিকালীন সময়ে উক্ত ভ্রমণ ভাতা প্রাপ্যতা অর্জিত হবে না;

ঘ) জেলা সদরে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে নির্ধারিত এ ভ্রমণ ভাতা প্রদান করা যাবে না;

ঙ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রমাণ অর্জন সম্পর্কিত প্রত্যয়ন পত্র প্রদান করবেন যা বিলের সাথে দাখিল করতে হবে;

চ) আদেশ জারির তারিখ থেকে পুন:নির্ধারিত ভাতার হার কার্যকর হবে; এবং

ছ) নিজস্ব Resource Ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না;

(শামীমা বানু শান্ত)

সি: সহ: সচিব

ফোন: ৯৫৪০১৮৩

উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভ্রমণভাতা ২০০/- টাকা হতে ১০০০/- টাকায় পুন:নির্ধারণ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *