ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের ফিক্সড টিএ ৩০০০ টাকা।

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/-(পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/-(তিন হাজার)টাকায় পুনঃনির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ।

প্রবিধি -৩ অধিশাখা 

website: www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৫১.১৫-৬৫ তারিখঃ ২০/০৬/২০১৭ খ্রিঃ

বিষয়ঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতার হার পুনঃনির্ধারণ।

সূত্রঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুরক নং-৩৮,০০,০০০০.০০৬.২৫.০০১.১৭-৫৭ তাং-০৬/০২/২০১৭খ্রিঃ।

উপর্যক্ত বিষয় ও সূলের পরিপ্রেক্ষিতে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/-(পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/-(তিন হাজার)টাকায় পুনঃনির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলােঃ

শর্তাবলিঃ

ক) এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সকল আনুষ্ঠানিকতা পরিপালনপূর্বক মথানিয়মে সরকারি আদেশ (জিও) জারি করে ৪(চার) কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।

খ) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারগণের মধ্যে যে সব অফিসার নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহ প্রমাপ অনুযায়ী পরিদর্শনে সমর্থ হবেন, তারা মাসিক ৩,০০০/-(তিন হাজার) টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্ত হবেন;

গ) প্রমাপ অনুযায়ী পরিদর্শনে ব্যর্থ হলে হারাহারি হারে মাসিক ভ্রমণ ভাতা কম প্রাপ্ত হবেন;

ঘ) নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ প্রমাষ্প অর্জন সম্পর্কিত প্রত্যায়ন পত্র প্রদান করবে, যা বিলের সাথে দাখিল করতে হবে;

ঙ) বিদ্যালয় পরিদর্শনের জন্য উক্ত ভ্রমণ ভাতা ভিন্ন অন্য কোন ভাতা প্রাপ্ত হবেন না;

চ) ছুটিকালীন উক্ত ভ্রমণ ভাতার প্রাপ্যতা অর্জিত হবে না;

ছ) আদেশ জারির তারিখ থেকে পুনঃনির্ধারিত ভ্রমণ ভাতার হার কার্যকর হবে; এবং

জ) নিজস্ব Resource Ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

(মােঃ গােলাম মোফা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

ই-মেইল: gmostofa@finance.gov.bd

সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের ফিক্সড টিএ ৩০০০ টাকা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *