সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও পরিষদ সচিবের দায়িত্ব ও কার্যাবলী।

এস, আর, ও নং ৩৭০-আইন/২০১৬। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৩১ নং আইন) এর ধারা ৯৮ এর উপ-ধারা (২), ধারা ৯৭ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ নমুনা প্রবিধানমালা প্রণয়ন করিলেন। এই প্রবিধানমালা ইউনিয়ন পরিষদ নমুনা। প্রবিধানমালা, ২০১৬ নামে অভিহিত হইবে। চেয়ারম্যান, সদস্য ও পরিষদ সচিবের দায়িত্ব ও কার্যাবলী নিচের বর্ণনা করা হলো-

চেয়ারম্যানের দায়িত্ব ও কার্যাবলী।—(১) চেয়ারম্যান আইন ও বিধির অধীন প্রদত্ত ক্ষমতা প্রয়ােগ, কার্যাবলী নিস্পন্ন ও দায়িত্ব পালন করিবেন।

(২) উপ-প্রবিধান (১) এর সামগ্রিকতার আওতায়, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত বিষয়াদিও অন্তর্ভুক্ত হইবে, এবং চেয়ারম্যান তাহার উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলীর সময়ােপযােগী বাস্তবায়ন নিশ্চিত করিবেন, যথা :— 

(ক) রেকর্ড, রেজিস্টার ও রিটার্নের যথাযথ রক্ষণাবেক্ষণ;

(খ) পরিষদ এবং উহার কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্যক্রম পর্যালােচনা;

(গ) সময়মত ও যথাযথভাবে বাজেট প্রণয়ন;

(ঘ) পরিষদ কর্তৃক আরােপিত কর, উপ-কর, রেইট, টোল, ফি, শুল্ক বা আইনের অধীন আরােপযােগ্য কোন কর, জরিমানা ও অন্যান্য দাবী আদায়ের জন্য বিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ ও কার্যকরকরণ;

(ঙ) পরিষদের হিসাব প্রণয়ন ও দাখিল;

(চ) নিরীক্ষা আপত্তির প্রেক্ষিতে সংশােধনমূলক কার্যক্রম গ্রহণ, নিরীক্ষা আপত্তির জবাবের খসড়া প্রণয়নপূর্বক পরিষদের অনুমােদন গ্রহণ করিয়া যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ এবং আপত্তি নিষ্পত্তির বিষয়ে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণ;

(ছ) স্থায়ী কমিটির সভা এবং ওয়ার্ড সভা অনুষ্ঠানের বিষয় নিশ্চিতকরণ; 

(জ) পরিষদে ন্যস্তকৃত সম্পদ, সম্পত্তি এবং জমি-জমার রেজিস্টার রক্ষণাবেক্ষণ; 

(ঝ) শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন এবং ইউনিয়ন এলাকার সুবিধা বঞ্চিত শ্রেণি বা গােষ্ঠীর প্রতি গুরুত্বারােপ করিয়া জীবনমানের উন্নয়ন;

(ঞ) পরিষদের বাস্তবায়নাধীন সকল উন্নয়ন কাজের পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান;

(ট) আর্থ-সামাজিক উন্নয়ন ও সকল নাগরিকের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাৎসরিক পরিকল্পনা এবং পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন;

(ঠ) ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালনা ও তত্ত্বাবধান;

(ড) পরিষদ সচিবের বার্ষিক গােপনীয় অনুবেদন লিখন এবং অন্যান্য কর্মচারীদের বার্ষিক গােপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষরকরণ;

(ঢ) পরিষদের সদস্য ও কর্মচারীদের মধ্যে সংযােগ রক্ষাকরণ;

(ণ) সমন্বিত আর্থ-সামাজিক কার্যক্রম গ্রহণ করিবার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি দপ্তরের | কর্মকর্তা, বেসরকারি সংস্থা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের সাথে যােগাযােগ রক্ষাকরণ; এবং আইন ও তদৃধীন প্রণীত বিধি এবং সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত আদেশ বা নির্দেশনা অনুযায়ী পরিষদের কার্যাবলী সম্পাদন।

পরিষদ সদস্যদের দায়িত্ব ও কার্যাবলী।—পরিষদের সাধারণ নিয়ন্ত্রণে পরিষদ সদস্যগণের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ যথা :— (ক) ওয়ার্ড সভা সংক্রান্ত দায়িত্ব পালন;

(খ) পরিষদ সভায় নিয়মিত যােগদান;

(গ) সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতি হওয়া, সভায় সভাপতিত্ব করা এবং নির্ধারিত কার্যাবলী সম্পাদন;

(ঘ) আইন ও তদধীন প্রণীত বিধি অনুযায়ী কার্যাবলী সম্পাদন; এবং

(ঙ) সরকার, পরিষদ ও চেয়ারম্যান কর্তৃক সময় সময় অর্পিত দায়িত্ব পালন।

পরিষদ সচিবের দায়িত্ব ও কার্যাবলী। -পরিষদের সাধারণ নিয়ন্ত্রণে পরিষদ সচিবের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :— (ক) চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সভার আলােচ্যসূচি প্রস্তুতকরণ ও সভার নােটিশ জারি;

(খ) সভার কার্যবিরণী লিপিবদ্ধকরণ ও উহাতে সভার সভাপতির স্বাক্ষর গ্রহণ;

(গ) সভার কার্যবিরণীর কপি সংরক্ষণ;

(ঘ) স্থায়ী কমিটির সুপারিশসমূহ পরিষদের পরবর্তী সভায় উপস্থাপন;

(ঙ) পরিষদের বার্ষিক বাজেট প্রণয়নে চেয়ারম্যানকে সহায়তা প্রদান;

(চ) নিরীক্ষা আপত্তি ও পরিষদ হিসাবের উপর প্রদত্ত পর্যবেক্ষণের জবাব প্রস্তুতকরণে চেয়ারম্যানকে সহায়তা প্রদান;

(ছ) পরিষদ কর্মচারীদের চাকরি বহি রক্ষণাবেক্ষণ;

(জ) অন্যান্য কর্মচারীদের বার্ষিক গােপনীয় অনুবেদন লিখন;

(ঝ) পরিষদ সভা এবং স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণ;

(ঞ) চেয়ারম্যানের তত্ত্বাবধানে সরকারি অফিসের জন্য প্রযােজ্য নিয়ম ও পদ্ধতি অনুসরণপূর্বক পরিষদের সকল নথি, দলিলাদি, রেকর্ডপত্র, রেজিস্টার বা অনুরূপ কাগজাদি হেফাজতকরণ ও সংরক্ষণ;

(ট) ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রমের সমন্বয় সাধন; এবং

(ঠ) সরকার, পরিষদ এবং চেয়ারম্যান কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন।

ইউনিয়ন পরিষদ নমুনা প্রবিধানমালা, ২০১৬: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *