পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা: রবিবার থেকে কার্যকর

দেশের সকল সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে আগামীকাল ০৫ এপ্রিল ২০২৬ তারিখ (রবিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর হবে

অফিস ও ব্যাংকিং সময়সূচি

নতুন ঘোষণা অনুযায়ী, অফিস ও ব্যাংকিং খাতের কার্যক্রম নিচের ছক অনুযায়ী পরিচালিত হবে:

বিষয়সময়সূচি
অফিস সময় (রবিবার – বৃহস্পতিবার)

সকাল ৯:০০ ঘটিকা হইতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত

সাপ্তাহিক ছুটি

শুক্রবার ও শনিবার

ব্যাংকিং সেবা (লেনদেন)

সকাল ১০:০০ ঘটিকা হইতে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়

সকাল ৯:০০ ঘটিকা হইতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত

জরুরি পরিষেবা ও বিশেষ নির্দেশনা

  • জরুরি পরিষেবা: ফায়ার সার্ভিস, হাসপাতাল, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহসহ সকল জরুরি পরিষেবাসমূহ এই নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে

  • আদালত: মহামান্য সুপ্রীম কোর্ট আদালতের জন্য প্রয়োজনীয় অফিস সময়সূচি নির্ধারণ করবেন

  • শিল্প-কারখানা: বেসরকারি খাতের কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে

  • ব্যাংকিং খাত: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি ও সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

প্রজ্ঞাপনের প্রেক্ষাপট

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রজ্ঞাপনটি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিকট প্রেরণ করা হয়েছে এছাড়া তথ্য অধিদপ্তরকে এই খবরটি প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানানো হয়েছে

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *