নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

যে সকল ক্ষেত্রে যােগদানকাল প্রাপ্য।

সরকারি চাকরিতে প্রথম যোগদান বা বদলিজনিত কারণে প্রথম যোগদান বা ছুটির পরে কর্মস্থলে যোগদান ও ভ্রমণ জনিত ইত্যাদি কারণে যোগদানকার প্রাপ্য কিনা সে বিষয় নিয়েই আজ আলোচনা করবো। বাংলাদেশ সার্ভিস রুলস, প্রথম খণ্ডের বিধি-৮০ অনুযায়ী সরকারী কর্মচারী | নিম্নোক্ত ক্ষেত্রে যােগদানকাল পাইবার অধিকারী- 

(এ) পূর্ব পদে কর্মরত থাকাকালীন সময়ে অন্যত্র নতুন পদে নিয়ােগপ্রাপ্ত হইলে সেই ক্ষেত্রে, নতুন পদে যােগদানের জন্য; অথবা

(বি) নিম্নবর্ণিত ক্ষেত্রে নতুন পদে যােগদানের উদ্দেশ্যে-

(i) অনধিক চার মাসের গড় বেতনের ছুটি অথবা একই সঙ্গে চার মাসের বেশী নহে এমন অবকাশকাল এবং গড় বেতনের ছুটি হইতে প্রত্যাবর্তন করিয়া নতুন পদে যােগদানের জন্য; অথবা

(ii) কর্তৃপক্ষ যদি মনে করেন নতুন নিয়ােগ সম্পর্কে সংশিষ্ট কর্মচারীকে পর্যাপ্ত সময় পূর্বে অবহিত করা হয় নাই, তাহা হইলে (i) উপ-অনুচ্ছেদে বর্ণিত ছুটির ক্ষেত্র ব্যতীত অন্যান্য ছুটি হইতে প্রত্যাবর্তন করিয়া নতুন পদে যােগদানের জন্য; অথবা

(সি) বিদেশে চার মাসের বেশী সময়ের ছুটি (অবকাশকালসহ) ভােগ করিয়া দেশে প্রত্যাবর্তন করিয়া বন্দর হইতে কর্মস্থলে যােগদানের জন্য মঞ্জুরীকৃত সময়ের জন্য; অথবা

(ডি) নিম্নোক্ত ক্ষেত্রে ভ্রমণের জন্য-

i) ছুটি হইতে প্রত্যাবর্তনের পর কোন নির্ধারিত স্থান হইতে দুর্গম অঞ্চলের কর্মস্থলে যাইবার জন্য; অথবা 

(i) দুর্গম অঞ্চলের কোন কর্মস্থলের দায়িত্ব ভার অর্পণের পর কোন নির্ধারিত স্থানে ছুটিতে যাইবার জন্য।

 

যে সকল ক্ষেত্রে যােগদানকাল প্রাপ্য: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *