House Rent For Attachment Employee 2026 । সংযু্ক্তিতে কর্মরত স্থানের হারে বাড়িভাড়া পাবে?
একজন সরকারি কর্মচারী যে স্থানে সংযুক্তিতে কর্মরত থাকবেন সে স্থানের হারে বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া প্রাপ্য হবেন। Actual place of residence বলতে বুঝাবে কর্মচারী নিজে যে স্থানে অবস্থান করছেন। তার কর্মস্থল মোতাবেক নয় সংযুক্তিতে কর্মরত স্থানের হারে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা প্রাপ্ত হইবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
বাস্তবায়ন উইং
নং: এমএকপি (আইএমডি)/১/৪এইচ-২(জি)/৮৩/১৫৮ তারিখ: ১১/০৫/১৯৮৩
প্রাপক: মহা হিসাব রক্ষক (বেসামরিক)
বাংলাদেশ, ঢাকা।
প্রেরক: এম এ মালেক
শাখা প্রধান।
বিষয়: বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া প্রাপ্তি আদেশের ব্যাখ্যা প্রসঙ্গে।
মহোদয়,
আপনার ০৪-০৫-৮৩ ইং তারিখের নং-উ:নি: (৮১-৮২)৪/২৫১ পত্রের প্রেক্ষিতে আমি জানাইতে আদিষ্ট হইয়াছি যে, সূত্রে উল্লেখিত পত্রের বিষয়টি বিবেচনা করা হইয়াছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হইল:
ক) সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন সে অবস্থান অনুযায়ী তাহাকে বাড়ি ভাড়া প্রদান করিতে হইবে, এ ব্যাপারে তাহার পরিবারের অবস্থান বিবেচনা করা হইবে না।
খ) Actual Place of residence বলিতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন তাহাকেই বুঝাইবে।
(এম,এ, মালেক)
শাখা প্রধান




সিলেট থেকে ঢাকায় ১২ মাসের অনাবাসিক ট্রেনিং এ অবস্থান কালে যদি আমি ঢাকার হারে বাড়ি ভাড়া নেই , তাহলে ট্রেনিং শেষে আমি কি ট্রেনিং কালীন সময়ের ডিএ পাবো ?
ডিএ পাবেন অবশ্যই।