সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সিনিয়র ও জুনিয়রদের বেতন সমতাকরণ ২০২৪ । ২০১৫ সালের পূর্বের অসমতা নিরসনের সুযোগ আছে কি?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের ০৯/০৩/২০১৪খ্রিঃ তারিখে উন্নীত স্কেলে বেতন নির্ধারণের পর জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকগণের বার্ষিক বর্ধিত বেতনের তারিখের ভিন্নতার কারণে বেতন বৈষম্য হলে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ এবং অর্থ মন্ত্রণালয়ের ১০/০১/২০২১খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-০৮ নং স্মারকের নির্দেশনামতে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণ করা যেতে পারে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.cga.gov.bd

নং- ০৭.০৩.০০০০.০০৯.৩৮.৫০০.১৭(খন্ড-৩)-৩৮৫ তারিখঃ ২৯-১২-২০২১খ্রিঃ।

প্রাপকঃ

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয় হিসাব ভবন বাড়ী নং-৬৫/এ-২, রােড নং-৩ নাসিরাবাদ হাউজিং সােসাইটি, চট্টগ্রাম।

বিষয়ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র প্রধান শিক্ষক ও জুনিয়র প্রধান শিক্ষকগণের মধ্যে বেতন সমতাকরণ প্রসঙ্গে। 

সূত্রঃ ডিসিএ/চট্ট/প্রশা/সিদ্ধান্ত/কুমিল্লা/(পার্ট-১)/৩৬৩৪, তারিখঃ ০৯/১১/২০২১খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ২। আলােচ্য বিষয়ে সিদ্ধান্তের জন্য সূত্রস্থ পত্রের মাধ্যমে এ কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়। জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদে নির্দেশনা রয়েছে, “বার্ষিক বেতনবৃদ্ধির তারিখের কারণে সমপদে একই গ্রেডেশন তালিকাভুক্ত জ্যেষ্ঠ ও কনিষ্ঠের মধ্যে বেতন বৈষম্য হইলে জ্যেষ্ঠের বেতন বৃদ্ধির তারিখ কনিষ্ঠের বেতন বৃদ্ধির তারিখে আনয়ন করিয়া সমতা করিতে হইবে। এ ক্ষেত্রে সূত্রস্থ পত্রে উল্লিখিত সিনিয়র প্রধান শিক্ষক ও জুনিয়র প্রধান শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণ সংক্রান্ত অনুরূপ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অর্থ মন্ত্রণালয় বরাবর সিদ্ধান্তের জন্য পত্র প্রেরণ করা হলে অর্থ মন্ত্রণালয়ের ১০/০১/২০২১খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-০৮ নং স্মারকে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে, জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ স্ব-ব্যাখ্যাত বিধায় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রস্তাবিত বিষয়টি নিষ্পত্তির সুযােগ রয়েছে।

এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের ০৯/০৩/২০১৪খ্রিঃ তারিখে উন্নীত স্কেলে বেতন নির্ধারণের পর জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকগণের বার্ষিক বর্ধিত বেতনের তারিখের ভিন্নতার কারণে বেতন বৈষম্য হলে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৮(৩) অনুচ্ছেদ এবং অর্থ মন্ত্রণালয়ের ১০/০১/২০২১খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০৩০.১২-০৮ নং স্মারকের নির্দেশনামতে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ প্রধান শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণ করা যেতে পারে।

বিষয়টি আদিষ্ট হয়ে অবহিত করা হলাে।

(মােঃ জাকির হোসেন)

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোনঃ ৮৩৯২৬১৩

সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বেতন সমতাকরণের সুযোগ বিদ্যমান: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *