সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র বিনিয়োগ: জানুন নতুন মুনাফার হার ও প্রয়োজনীয় কাগজপত্র
নিরাপদ ও সর্বোচ্চ মুনাফার নিশ্চয়তায় সাধারণ মানুষের সঞ্চয়ের অন্যতম প্রধান মাধ্যম সঞ্চয়পত্র। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা ইপিজেড শাখা গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্রের হালনাগাদ মুনাফার হার এবং ক্রয়ের নিয়মাবলী প্রকাশ করেছে। ১০০০MD সঞ্চয়কারীদের সুবিধার্থে কোন সঞ্চয়পত্রে কত মুনাফা মিলবে এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, তার বিস্তারিত তুলে ধরা হলো।
৪টি জনপ্রিয় সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার ও ক্রয়সীমা:
সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ভেদে মুনাফার হারে কিছু তারতম্য রয়েছে। (৫ লক্ষ টাকা পর্যন্ত, ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত এবং ১৫ লক্ষ টাকার ঊর্ধ্বে)। নিচে এর বিস্তারিত হিসাব দেওয়া হলো:
১. পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদী, শুধুমাত্র মহিলাদের জন্য):
মুনাফার হার: ৫ লক্ষ টাকা পর্যন্ত ১১.৫২% (মাসিক ৯৬০.৪২ টাকা প্রতি লাক্ষে), ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত ১১.১৭% (মাসিক ৯৩০.৭৫ টাকা প্রতি লাক্ষে) এবং ১৫ লক্ষের ওপরে ১০.৭৫% (মাসিক ৮৯৫.০০ টাকা প্রতি লাক্ষে)।
একক নামে ক্রয়সীমা: সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা।
২. ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদী):
মুনাফার হার: ৫ লক্ষ টাকা পর্যন্ত ১১.০৪% (ত্রৈমাসিক ২,৭৬০.০০ টাকা), ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত ১০.৭৫% (ত্রৈমাসিক ২,৬৮৭.৫০ টাকা) এবং ১৫ লক্ষের ওপরে ১০.০০% (ত্রৈমাসিক ২,৫০০.০০ টাকা)।
একক নামে ক্রয়সীমা: সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা।
৩. পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদী):
মুনাফার হার: ৫ লক্ষ টাকা পর্যন্ত ১১.৭৬% (মাসিক ৯৮০.০০ টাকা), ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত ১১.২৫% (মাসিক ৯৩৭.৫০ টাকা) এবং ১৫ লক্ষের ওপরে ১০.৭৫% (মাসিক ৮৯৫.০০ টাকা)।
একক নামে ক্রয়সীমা: সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা।
৪. ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র:
মুনাফার হার: ৫ লক্ষ টাকা পর্যন্ত ১১.২৮% (এককালীন ৫৬,৪০০.০০ টাকা), ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত ১০.৭৫% (এককালীন ৫৩,৭৫০.০০ টাকা) এবং ১৫ লক্ষের ওপরে ১০.০০% (এককালীন ৫০,০০০.০০ টাকা)।
একক নামে ক্রয়সীমা: সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা।
সঞ্চয়পত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি:
সোনালী ব্যাংক ঢাকা ইপিজেড শাখার নির্দেশনা অনুযায়ী, নতুন সঞ্চয়পত্র কিনতে বা বিনিয়োগ করতে গ্রাহককে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
১. সোনালী ব্যাংক পিএলসিতে নিজ নামে পরিচালিত সঞ্চয়ী হিসাব (Bank Account) ও চেক বই।
২. সঞ্চয়পত্র ক্রেতা ও নমিনির জাতীয় পরিচয়পত্রের (NID) ১ কপি করে ফটোকপি।
৩. ক্রেতা ও নমিনির ১ কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪. ক্রেতা ও নমিনির নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর।
৫. ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন স্লিপের (Tax Return Slip) কপি বাধ্যতামূলক।
৬. পেনশনার সঞ্চয়পত্রের জন্য পিপিও (PPO) কপি এবং আনুতোষিকের কপি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী:
সঞ্চয়পত্রের মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে (Automatically) গ্রাহকের লিংকড সঞ্চয়ী হিসাবে জমা হবে।
মেয়াদী শেষে মূল টাকাও স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে।
সঞ্চয়পত্র নবায়নের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার ১০ (দশ) দিন পূর্বে আবেদন জমা দিতে হবে।
যোগাযোগের ঠিকানা:
সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা ইপিজেড শাখা, ঢাকা।
ফোন: ০২-৯৯৬৬৮৯৩১৫, মোবাইল: ০১৭১৩৭৫৪৫১০।
বি.দ্র. উলেখিত মুনাফার হারসমূহ থেকে নিয়মানুযায়ী সরকারের ট্যাক্স বা উৎস কর কর্তনযোগ্য।



