নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

দন্ডমূলক ব্যবস্থায় নিজস্ব পদের নিম্নতর পদে বদলী করা যাইতে পারে।

বদলী বলিতে কোন সরকারি কর্মচারীর কর্মরত সদর দপ্তর হইতে অন্য এইরূপ একটি কর্মস্থলে, নূতন পদের দায়িত্বভার গ্রহণের জন্য অথবা সদর দপ্তর পরিবর্তনের কারণে, গমণ করা বুঝায় [বিএসআর-বিধি ৫(৫৬)] বদলী একই দপ্তরের একটি পদে থেকে আরেকটি পদেও হইতে পারে।

১। একজন সরকারি কর্মচারী সাধারণত একই দপ্তরের বা একই ক্যাডারের একপদ থেকে অন্যপদে বদলী হইয়া থাকেন কিন্তু তাহাকে প্রেষণে বা বৈদেশিক চাকুরীতে, তাহার নিজস্ব ক্যাডার বা দপ্তরের বাহিরের অন্য কোন পদেও বদলী করা যাইতে পারে যদি বিধিতে এইরূপ শর্ত থাকে।

২। জনস্বার্থে একজন কর্মচারীকে বদলী করা হয়। কোন সরকারি কর্মচারীকে তাহার নিজস্ব অভিপ্রায় অনুযায়ী কর্তৃপক্ষে অনুমোদনসাপেক্ষে বদলী করা হইলে সেইক্ষেত্রে তিনি কোন ভ্রমণ ভাতা প্রাপ্য হইবেন না। [বিএসআর (১ম খন্ড)-বিধি-৯৯]

৩। অদক্ষতা বা অসদাচরণের কারণে দন্ডমূলক ব্যবস্থা হিসাবে একজন কর্মচারীকে তাহার নিজস্ব পদের নিম্নতর পদে বদলী করা যাইতে পারে।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *