Govt. Dual Citizenship Policy 2024 । বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে চাকরি চলে যায়?
সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪০ নম্বর অনুচ্ছেদ মোতাবেক কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না, উক্ত বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে, সরকার বা, ক্ষেত্রমত, নিয়োগকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে-Govt. Dual Citizenship Policy 2024
বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান
৪০। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না।
(২) কোনো কর্মচারী উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে, সরকার বা, ক্ষেত্রমত, নিয়োগকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন আদেশ প্রদানের ক্ষেত্রে কোনো বিভাগীয় কার্যধারা রুজু করিবার প্রয়োজন হইবে না।
(৪) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত হইবে।

বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি চাকরি আইন ২০১৮ দেখুন: ডাউনলোড
- ৯ম পে স্কেল ২০২৬: ভাইরাল ‘বেতন ধাপ চার্ট’ কি চূড়ান্ত? গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট নিয়ে যা জানা যাচ্ছে
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: খসড়া বিজি প্রেসে, গেজেট জারির অপেক্ষা—৬ সেপ্টেম্বর কি মিলবে চূড়ান্ত প্রজ্ঞাপন?
- নতুন পে-স্কেল ‘ব্যয়’ নয়, মূল্যস্ফীতির চাপে কর্মচারীদের ক্রয়ক্ষমতা রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ: ড. তিতুমীর
- নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া পাঠানো হয়েছে বিজি প্রেসে
- অপেক্ষা আরও বাড়ল! আজও প্রকাশ হচ্ছে না নবম পে-স্কেলের গেজেট—রোববার নিয়ে নতুন আলোচনা



