উন্নয়ন প্রকল্প I মাষ্টার রোল I আউটসোর্সিং

পিইডিপি-৪ প্রকল্পের আওতায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের কর্ম-অবসানের নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত বিভিন্ন পদের কর্মচারীদের কর্ম-অবসান সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (২৯ জুন ২০২৬) তারিখে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে পিইডিপি-৪ প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হচ্ছে। এর ফলে প্রকল্পের আওতায় কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের পারিশ্রমিক প্রদানের আর কোনো সুযোগ থাকবে না।

আদেশ অনুযায়ী, নিম্নোক্ত দপ্তর ও প্রতিষ্ঠানে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত কর্মচারীরা এ নির্দেশনার আওতায় পড়বেন—

  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)
  • বিভাগীয় উপপরিচালকের কার্যালয়
  • জেলা প্রাথমিক শিক্ষা অফিস
  • উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিস
  • প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)
  • উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)
  • লিডারশিপ ট্রেনিং সেন্টার কক্সবাজার (এলটিসি)

এসব প্রতিষ্ঠানে অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী, মালি ও নৈশপ্রহরী পদে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ব্যক্তিদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে ৩০ জুন ২০২৬-এর পর আর পারিশ্রমিক প্রদান করা যাবে না।

এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সব কার্যালয়কে নির্দেশ দিয়েছে যে, উল্লিখিত কর্মচারীদের কোনো ধরনের কাজে পুনরায় নিয়োজিত না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিঠিটি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষর করেন এবং বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে অধীনস্থ সকল অফিস ও প্রতিষ্ঠানে নির্দেশনাটি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

সোর্স

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *