জিপিএফ অগ্রিম নেয়ার বিধান 2026 । যে সকল উদ্দেশ্যে জিপিএফ অগ্রিম নেয়া যাবে?
সরকারি কর্মচারীগণ বিভিন্ন প্রয়োজনে তার জমাকৃত সাধারণ ভবিষ্য তহবিল হতে (জিপিএফ) অগ্রীম বা ঋণ গ্রহণ করে থাকে। যা ফেরৎযোগ্য বা অফেরৎযোগ্য হতে পারে। কর্মচারীর বয়স ৫২ বছর হয়ে থাকলে অফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করা যাবে অন্যথায় অবশ্যই ফেরৎযোগ্য অগ্রীম নিতে হবে। নিচের জমাকৃত নিচের তহবিল হতে অর্থ উত্তোলন করলেও বয়স ৫২ বছর পূর্ণ না হলে কোন ক্রমেই অফেরৎযোগ্য অগ্রীম গ্রহণ করা যাবে না-জিপিএফ অগ্রিম নেয়ার বিধান 2026
শুধুমাত্র নিম্নোক্ত উদ্দেশ্যে অগ্রিম মঞ্জুর করা যাবে-
(ক) আবেদনকারীর বা তাঁর উপর নির্ভরশীল ব্যক্তির দীর্ঘ দিনের অসুস্থ্যতার জন্য এবং চিকিৎসা বা শিক্ষার জন্য বিদেশ গমনের ব্যয় নির্বাহের জন্য,
- সরকারি ব্যয়ের বিল প্রস্তুতে ডিজিটাল ফর্ম, আয়কর-ভ্যাটের হিসাব হবে স্বয়ংক্রিয়
- ৭ নভেম্বর ব্যাংকের সব শাখায় ছুটি, গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- পে-ফিকেশন ও সার্ভিস বুকের কাজে টাকা দাবি, দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা
- সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব হবে সহজেই, এক জায়গায় মিলবে খাতভিত্তিক কর্তনের হার
- সরকারি আবাসনে সাবলেট বন্ধ: শনিবার থেকে বাসা ছাড়ার নির্দেশ, সময়সীমা ৩১ অক্টোবর
(খ) বিবাহ, অন্তেষ্টিক্রিয়া অথবা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানাদিতে অবশ্য পালনীয় ব্যয় নির্বাহের জন্য;
(গ) জীবন বীমার প্রিমিয়াম প্রদানের জন্য;
(ঘ) গৃহ নির্মানের উদ্দেশ্যে জমি ক্রয় বা গৃহ নির্মাণ বা গৃহ মেরামতের বা এসব উদ্দেশ্যে গৃহীত ঋণ পরিশোধের জন্য;
(ঙ) প্রথমবার হজ্জ পালনের ব্যয় নির্বাহের জন্য এবং (চ) চাঁদাদাতার স্ত্রীর অনুসুলকৃত মোহরানার দাবী পরিশোধের জন্য।
[বিধি-১৩ (২), জিপিএফ বিধিমালা, ১৯৭৯)

GPF Slip Check Now by CAFOPFM । নতুন নিয়মে জিপিএফ চেক করুন এখনই



