গ্রেড-১ এ উন্নীত কর্মকর্তাদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনে নির্দেশনা।
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ২৫/০৩/২০২০ খ্রি: ০৭.০৩.০০০০.০০৯.৫০.১৮১.১৯-৫৩ নম্বর অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়সমূহের গ্রেড-১ পদ সৃষ্টির প্রেক্ষিতে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনকল্পে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশক্রমে জানানো হলো:
০১. সরকারি ও সংবিধিবন্ধ সংস্থার শীর্ষ পদকে চাকুরী (বেতনও ভাতাদি) আদেশ, ২০১৫ এর দ্বারা নির্ধারিত গ্র্রেড-১ এ উন্নীত করায় উক্ত পদের বেতন নির্ধারণ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক সম্পাদন করতে হবে।
০২. এ বিষয়ে সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ সংস্থার অর্গানোগ্রাম এবং নীতিমালা অনুসরণ করতে হবে।
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা, পে-স্কেলের ভেটিংয়ে সংশোধনের দাবি
- ১১–২০ গ্রেডের বাড়ি ভাড়া নিয়ে নতুন জটিলতা, ১০ শতাংশ পার্থক্য কমাতে সংশোধনের দাবি
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন: ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত পুরোনো ভাতা, নতুন ভাতা মিলবে ২০২৮ সালের জানুয়ারি থেকে
- নবম পে-স্কেল ২০২৬: সর্বশেষ অবস্থা কোথায়, কীভাবে এগোচ্ছে?
- নবম পে স্কেলের গেজেট নিয়ে নতুন আভাস, বেতন ফিক্সেশনসহ যেসব বিষয়ে থাকছে চূড়ান্ত নির্দেশনা
০৩. বেতন নির্ধারণের পর বদলীজণিত কারণে এলপিসি প্রেরণের সময় পরবর্তী হিসাবরক্ষণ অফিস কর্তৃক আদেশ অনুযায়ী পদবী পরিবর্তন করতে হবে।
০৪. পরবর্তী কার্যক্রম গ্র্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১/০৬/২০১৮ খ্রি: এবং ২৯/০৯/২০১৯ খ্রি: তারিখের এস,আর,ও নং৩০৯ আইন/২০১৯ গেজেটদ্বয় আদিষ্ট হয়ে এতদসংগে প্রেরণ করা হলো।
(মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৯৩৬০৮৫৯
গ্রেড-১ এ উন্নীত কর্মকর্তাদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনে নির্দেশনা: ডাউনলোড



