বহি: বাংলাদেশ । শ্রান্তি বিনোদন ছুটি

Ex-Bangladesh Leave For PRL Staff 2025 । PRL কর্মচারীদের বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুরীর নিয়ম কি?

এলপিআর বা পিআরএল অর্থাৎ অবসর প্রস্তুতিমূলক ছুটি ও অবসর উত্তর ছুটি মঞ্জুর করবেন সংশ্লিষ্ট দপ্তর। অবসর উত্তর ছুটিতে থাকা কালে দেশের বাহিরে যেতে হলে বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুর করত: যাইতে হবে-Ex-Bangladesh Leave For PRL Staff

এ সংক্রান্ত আদেশ নিম্নে উপস্থাপন করা হলো:

সংস্থাপন মন্ত্রণালয়

বিধি শাখা-৪

নং-সম(বিধি-৪)-বিবিধ-৭০/৯২-৫৩ (৩০০) তারিখ: ৯.০৩.৯৩ ইং

বিষয়: এলপিআর ভোগরত কর্মকর্তাদের বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুরী প্রসঙ্গে।

সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, এলপিআর ভোগরত সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সকল পর্যায়ের কর্মকর্তা এবং অত্র মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/অধিদপ্তর/স্বায়ত্তশাসিত সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তাদের বিদেশে ভ্রমণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর প্রাপক অনুমোদন গ্রহণ করিতে হইবে।

(২) সরকার আরো সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, সকল মন্ত্রণালয়/বিভাগ উহার অধীনস্থ এলপিআর ভোগরত সকল কর্মকর্তা/কর্মচারীকে কোনরূপ হয়রানী না করিয়া তাহাদের আবেদনের ভিত্তিতে বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুর করিবেন।

(৩) শুধুমাত্র এলপিআর ভোগরত কর্মকর্তা ছাড়া অন্যান্য কর্মকর্তাদের ক্ষেত্রে বহি: বাংলাদেশ ছুটি প্রধান মন্ত্রীর কার্যালয় হইতে সময়ে সময়ে জারীকৃত আদেশ নির্দেশের দ্বারা নিয়ন্ত্রিত হইবে।

(৪) এই সিদ্ধান্ত যথারীতি অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হইল।

 

(মীর হোসেন আহমেদ চৌধুরী)

উপ-সচিব (বিধি)

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।