প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

দৈনিক ভিত্তিক শ্রমিক মঞ্জুরির হার পুনঃনির্ধারণ ২০২৫ । অদক্ষ শ্রমিক দৈনিক ৭০০ টাকা হারে মজুরি পাবে?

সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না; উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না;  অর্থ বিভাগ কর্তৃক কেইস টু কেইস ভিত্তিতে ইত:পূর্বে যে সব দপ্তরের বিপরীতে দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুন: নির্ধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য হবে-দৈনিক ভিত্তিক শ্রমিক মঞ্জুরির হার পুনঃনির্ধারণ ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

Website: www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৬৬.০৫৯.১৫ (অংশ-১)-৯৩; তারিখ: ১২/১০/২০২০

বিষয়: দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরি হার পুন: নির্ধারণ।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত দৈনিক ভিত্তিক মজুরির হার নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে পুন:নির্ধারণ করা হলো:

১। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা-নিয়মিত দক্ষ শ্রমিক ৬০০/-  টাকা , অনিয়মিত ৫৭৫ টাকা মাত্র।

২। বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকা-নিয়মিত দক্ষ শ্রমিক ৬০০/- টাকা , অনিয়মিত ৫৫০ টাকা মাত্র।

৩। জেলা ও উপজেলা এলাকা-নিয়মিত দক্ষ শ্রমিক ৫৫০/- টাকা , অনিয়মিত ৫০০ টাকা মাত্র।

শর্তাবলি:

১. শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে;

২. সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না;

৩. উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না;

৪. অর্থ বিভাগ কর্তৃক কেইস টু কেইস ভিত্তিতে ইত:পূর্বে যে সব দপ্তরের বিপরীতে দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুন: নির্ধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য হবে;

৫. এ বিষয়ে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে;

৬. এ ব্যেয়র ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে; এবং

৭. দৈনিক ভিত্তিক পুন: নির্ধারণকৃত শ্রমিক মজুরির হার আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

(মো: হাসানুল মতিন)

যুগ্নসচিব

ফোন: ৯৫৪০১৮৩

দৈনিক ভিত্তিক শ্রমিক মঞ্জুরির হার পুনঃনির্ধারণ ২০২০; ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *