সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

Govt. Lunch Time Bangladesh 2024 । সরকারি চাকরিজীবীর জন্য নামাজ ও দুপুরের লাঞ্চ বিরতি কতক্ষণ?

সরকার সকল সরকারী, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য দুপুরের খাবার খাওয়া (মধ্যাহ্ন ভোজ) ও নামাজের জন্য কিছু সময় বরাদ্দ রাখা হয়েছে-Govt. Lunch Time Bangladesh 2024

  • ৯টা হতে ৫টা পর্যন্ত ডিউটি।
  • দুপুর ১ টা হতে ১.৩০ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য বিরতি।
  • নামাজ ও লাঞ্চ এর জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: লাঞ্চ ও নামাজের জন্য মাত্র ৩০ মিনিট সময়?
  • উত্তর: হ্যাঁ। এজন্য লাঞ্চ টিফিন বক্সে এনে রাখতে হবে। না হলে ৩০ মিনিটে খাবার ও নামাজ শেষ করা যাবে না।
  • প্রশ্ন: সাপ্তাহিক ছুটি কি আগেও ০২ দিন ছিল?
  • উত্তর: না। এ আদেশ জারির পূর্বে সাপ্তাহিক অফিস শুধু মাত্র শুক্রবার ছিল। সেক্ষেত্রে অফিস আওয়ার ছিল সকাল ৮ টা থেকে বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত ছিল। ৬.৩০ মিনিট করে সপ্তাহে ৩৯ ঘন্টা ছিল।
  • প্রশ্ন: আগে কি লাঞ্চ বিরতি ছিল না?
  • উত্তর: না। আগে লাঞ্চ বিরতি ছিল না।
  • প্রশ্ন: নাস্তা বা চা বিরতি নেওয়া যাবে ৯-৫ টার মধ্যে?
  • উত্তর: না। সরকারি অফিসে টিফিন বিরতির সময় নির্ধারিত নেই।

বিস্তারিত জানতে আদেশ দেখুন:

সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বর ২০০৫ সালের গেজেটের মাধ্যমে সম(বিধি-৪)-ছুটি-১১/২০০০-১৪৯ নং বিজ্ঞপ্তি মোতাবেক সরকার সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার জন্য ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটিসহ অফিস সময়সূচী নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করেছেন:

(১) রবিবার হ’তে বৃহস্পতিবার : সকাল ৯.০০ মি: হতে বিকাল ৫.০০ মি: পর্যন্ত (বেলা ১.০০ মি: হতে ১.৩০ মি: পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি)। 

(২) শুক্রবার ও শনিবার: সাপ্তাহিক ছুটি

যে সকল অফিস ও প্রতিষ্ঠান “ডিউটি রোস্টার” অনুযায়ী কার্য সম্পাদন করা হয়ে থাকে সে সকল অফিস ও প্রতিষ্ঠানের কাজের সময়সূচী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।

২। উপরোক্ত ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়সূচী কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর ২০০৫ হতে।

৩। বাংলাদেশ ব্যাংক সরকারী অফিসের সময়সূচীর সাথে সংগতি রেখে ব্যাংকসমূহ জন্য সময় নির্ধারণ করবে।

সরকারি চাকরিজীবীর জন্য নামাজ ও দুপুরের লাঞ্চ বিরতি সংক্রান্ত গেজেটটির JPG কপি সংগ্রেহ রাখতে পারেন: ডাউনলোড

Govt Lunch Time Bangladesh 2024  সরকারি চাকরিজীবীর জন্য নামাজ ও দুপুরের লাঞ্চ বিরতি কতক্ষণ

Govt. Lunch Time Bangladesh 2024 । সরকারি চাকরিজীবীর জন্য নামাজ ও দুপুরের লাঞ্চ বিরতি কতক্ষণ?

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *