চিকিৎসা । আর্থিক সহায়তা

চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর ঋণ মওকুফ নীতিমালা ২০১৮

দুস্থ/অসহায় পরিবার পরিজন রেখে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী /অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীর ক্ষেত্রে অপরিশোধিত সুদের সম্পূর্ণ অংশ মওকুফের বিষয় বিবেচনা যোগ্য হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১

বাজেট অধিশাখা-২

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১০২.০২২.০০৮.২০১৬.৪৭২; তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০১৮

পরিপত্র

বিষয়: চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা/ কর্মচারীর উত্তরাধিকারীর নিকট অথবা অক্ষম (সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী বা পঙ্গু হয়ে অবসর গ্রহণকারী দুর্দশাগ্রস্থ) কর্মকর্তা/ কর্মচারির নিকট থেকে অনাদায়ী ঋণের অপরিশোধিত আসল ও সুদ বা দন্ড সুদ মওকুফ সংক্রান্ত সংশোধিত নীতিমালা।

চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা/ কর্মচারীর উত্তরাধিকারীর নিকট অথবা অক্ষম (সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী বা পঙ্গু হয়ে অবসর গ্রহণকারী দুর্দশাগ্রস্থ) কর্মকর্তা/ কর্মচারির নিকট থেকে অনাদায়ী ঋণের অপরিশোধিত আসল ও সুদ বা দন্ড সুদ মওকুফ বিষয়ে ইতপূর্বে সময়ে সময়ে জারিকৃত নীতিমালার পরিবর্তে নিম্নবর্ণিত নীতিমালা অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:

২.০ এ নীতিমালার আওতায় গৃহ নির্মাণ, গৃহ মেরামত, কম্পিউটার, মোটরকার, মোটরসাইকেল ও প্রাধিকারভূক্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা এর আওতায় গৃহীত ঋণের অপরিশোধিত আসল ও সুদ বা দন্ডসুদ মওকুফের বিষয় বিবেচিত হবে।

২.১ ঋণ মওকুফের প্রস্তাব প্রক্রিয়াকরণ:

২.২ ঋণ মওকুফের প্রস্তাব পেশকরণ সংক্রান্ত অর্থ বিভাগের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণপূর্বক অধিদপ্তর/পরিদপ্তরের ক্ষেত্রে বিভাগীয় প্রধান এবং মন্ত্রণালয়/বিভাগের ক্ষেত্রে সিনিয়র সচিব/ সচিবের সুষ্পষ্ট সুপারিশসহ প্রেরণ করতে হবে।

২.৩ ঋণ মওকুফের প্রস্তাব পেশকরণ সংক্রান্ত ফরম-এর সংশ্লিষ্ট কলামে এককালীন প্রাপ্য গ্র্যাচুইটি ( শেষ বেতনের পেনশনযোগ্য অংকের ৫০%) পরিশোধ করা হয়ে কিনা তা সুষ্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে।

৩.০ আসল ও সুদ মওকুফের বিষয়ে সুপারিশ প্রদানের লক্ষ্যে নিম্নরূপ কমিটি গঠন করা হলো:

৪.০ কমিটি সাধারণভাবে প্রতিমাসে একটি সভা করবে।

৫.০ কমিটি আসল ও সুদ মওকুফের ক্ষেত্রে নিম্নরূপ বিষয়াদি বিবেচনাপূর্বক সুপারিশ প্রদান করবে:

৫.১ ঋণ গ্রহীতা সরকারি কর্মকর্তা/ কর্মচারী চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা অক্ষমতাজণিত কারণে অবসর গ্রহণ করলে গৃহীত ঋণের অপরিশোধিত আসল ও সুদ মওকুফের বিষয় বিবেচনাযোগ্য হবে। এক্ষেত্রে অবসর উত্তর ছুটিকালও (পিআরএল) চাকরিকাল হিসেবে গণ্য হবে।

৫.২ ঋণ গ্রহণকারী কর্মকর্তা/ কর্মচারী প্রাপ্য গ্র্যাচুইটি মৃত্যুর পূর্বে নিষ্পত্তি হয়ে থাকলে তাদের ক্ষেত্রে মওকুফের প্রস্তাব বিবেচনা যোগ্য হবে না;

৫.৩ চাকুরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা/ কর্মচারি দায়দেনাগ্রস্থ নি:স্ব পরিবার পরিজন রেখে মৃত্যুবরণ করলে অথবা অক্ষমতাজনিত করণে অবসর গ্রহণ করলে তাদের ক্ষেত্রে প্রাপ্য সরকারি সুবিধাদি বিবেচনাক্রমে আসল ও সুদ মওকুফযোগ্য হবে।

৫.৪ প্রাপ্য গ্র্যাচুইটি মোট ১২.০০ লক্ষ (বার লক্ষ) টাকা বা তদুর্ধ্ব হলে ৫.৩ এ উল্লিখিত ক্ষেত্র ব্যতীত আসল মওকুফ বিবেচনায় আনা হবে না;

৫.৫ অপরিশোধিত ঋণের পরিমাণ অবসরজণিত এককালীন প্রাপ্যর অর্ধেক বা বেশি হলে (শেষ বেতনের পেনশনযোগ্য অংকের ৫০%) মৃত/অক্ষম ব্যক্তির পরিবারের সদস্য সংখ্যা, ছেলে মেয়েদের বয়স, লেখাপড়া ও আর্থিক অবস্থা ইত্যাদি বিবেনাপূর্বক কমিটি আসল মওকুফের সুপারিশ করবে।

৫.৬ দুস্থ/অসহায় পরিবার পরিজন রেখে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী /অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীর ক্ষেত্রে অপরিশোধিত সুদের সম্পূর্ণ অংশ মওকুফের বিষয় বিবেচনা যোগ্য হবে।

৬.০ সুদ ও আসল মওকুফের হিসাব একটি রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। কোন অর্থ বছরে আসল ও সুদসহ মওকুফের পরিমাণ বাজেটে বরাদ্দকৃত অংকের অতিরিক্ত হবে না।

৭.০ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র জারি করা হলো।

(মোহাম্মদ সাইদুল ইসলাম)

উপসচিব

ফোন: ৯৫৭৬০২৯

চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর ঋণ মওকুফ নীতিমালা ২০১৮: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *