বকেয়া রেশন উত্তোলন করা যাবে।
বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সংশোধিত রেশন নীতিমালা, ২০০৮ এর আলোকে এলপিআর ভোগকালীন কোন পুলিশ সদস্য মারা গেলে তার পারিবারিক রেশন প্রদান, পুলিশ বাহিনীর কোন সদস্য অবসর গ্রহণ করলে অথবা কর্তব্যকালীন/অবসরকালীন মারা গেলে তার পারিবারিক আজীবন এবং মাতৃত্বকালীন/অন্যান্য ছুটিকালীন সময়ে রেশন প্রদান প্রসঙ্গে।
সারসংক্ষেপ:
- যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি in-service একটি সুবিধা এলপিআর (বর্তমানে পিআরএল) ভোগরত অবস্থায় কোন সদস্য মৃত্যুবরণ করলে পিআরএল-এর বাকী সময়ের জন্য মরহুমের পরিবারের সদস্যগণকে প্রচলিত নিয়মে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- ট্রেনিং, বদলি ও ছুটিকালীন সময়ের রেশন পরবর্তী মাসে তোলা যাবে।
অর্থ মন্ত্রণালয়ের ২৮/০৯/২০১১ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৪.৩০.০০১.১০-১০৪ নং আদেশের মধ্যেমে বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সংশোধিত রেশন নীতিমালা, ২০০৮ এর আলোকে এলপিআর ভোগকালীন কোন পুলিশ সদস্য মারা গেলে তার পারিবারিক রেশন প্রদান, পুলিশ বাহিনীর কোন সদস্য অবসর গ্রহণ করলে অথবা কর্তব্যকালীন/অবসরকালীন মারা গেলে তার পারিবারিক আজীবন এবং মাতৃত্বকালীন/অন্যান্য ছুটিকালীন সময়ে রেশন প্রদানের বিধি-বিধান জারি করা হয়।
- অনুমোদিত মেয়াদের চেয়ে কম সময় বহিঃবাংলাদেশ ছুটি ভোগ : অভোগকৃত দিনগুলো ছুটির হিসাবে সমন্বয় বা পুনঃজমার নিয়ম
- আইনি ও প্রশাসনিক জটিলতায় প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী: চাকরি বাঁচাতে করণীয় কী?
- বেতন বৈষম্যের ফাঁদে সরকারি ও বেসরকারি খাত : নেপথ্যে কি কর্পোরেট ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ?
- পে স্কেল ও প্রথম আলোর প্রচারণার অন্তরালে আসল বাস্তবতা এবং কর্পোরেট স্বার্থের সমীকরণ জানেন কি?
- সরকারি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি : একটানা কতদিন নেওয়া যায়, কী বলছে বিধিমালা?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ/প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে নিম্নোক্তভাবে অর্থ বিভাগের মতামত প্রদান করা হয়।
- মাতৃত্বকালীন সময়ে ও অন্যান্য স্বাভাবিক ছুটিকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীগণ স্বাভাবিকভাবে চাকরিতে থাকেন। যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি In Service একটি সুবিধা সেহেতু মাতৃত্বকালীন সময়ে ও অন্যান্য স্বাভাবিক ছুটিকালীন সময়ে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি In Service একটি সুবিধা এলপিআর (বর্তমানে পিআরএল) ভোগরত অবস্থায় কোন সদস্য মৃত্যুবরণ করলে পিআরএল এর বাকী সময়ের জন্য মরহুমের পরিবারের সদস্যগণকে প্রচলিত নিয়মে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- সরকারি কাজে ব্যস্ততা, প্রেষণে কর্মরত থাকা, ছুটিকালীন সময়ে, অসুস্থ্যতাজনিত কারণে, ট্রেনিং এ থাকা, বদলি, সময়মত এলপিসি/ছাড়াপত্র সময়মত না পৌছানো ইত্যঅদি ক্ষেত্রে প্রযোজ্য অনধিক ০১ (এক) মাসের অনুত্তোলিত রেশন পরবর্তী মাসে উত্তোলন করা হলে তা Back Feeding এর আওতায় পড়বে না মর্মে প্রতীয়মান হয়।
চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য স্বাক্ষর করেন উপ সচিব জনাব কাজী মাহবুব হাসান।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: মাতৃত্বকালিন ছুটিতে থাকিলে কি রেশন সুবিধা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।
- প্রশ্ন: PRL এ থাকলে কি রেশন সুবিধা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।
- প্রশ্ন: কোন কারণে যদি রেশন তুলতে না পারি পরবর্তী মাসে তুলা যাবে?
- উত্তর: হ্যাঁ যাবে। সে ক্ষেত্রে উল্লেখিত কারণ প্রযোজ্য হবে।
অনধিক ১ (এক) মাসের অনুত্তোলিত রেশন পরবর্তী মাসে উত্তোলন সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড



