পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ নির্দেশনা ২০২২ । অর্থ ব্যয় সম্পূর্ণভাবে স্থগিত থাকবে

বাংলাদেশ সরকার বাজেটের ব্যয় হ্রাস করণের নির্দেশনা প্রদান করেছে, কিছু ক্ষেত্রে বাজেট ব্যয় স্থগিত বা বন্ধ রাখা নির্দেশনা প্রদান করেছে – বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ নির্দেশনা ২০২২

বাজেট ব্যয় হ্রাস বা বন্ধ করণ ২০২২- বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে অর্থ বিভাগ হতে ইত:পূর্বে জারিকৃত স্মারক ও পরিপত্রের অনুবৃত্তিক্রমে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের বাজেটের নিম্নবর্ণিত খাতসমূহে বরাদ্দকৃত অর্থ ব্যয় স্থগিত/হ্রাসকরণের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে-

(ক) পরিচালন বাজেটের অধীন ‘৪১৪১১০১-ভূমি অধিগ্রহণ’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় সম্পূর্ণরূপে বন্ধ থাকবে; (খ) পরিচালন বাজেটের অধীন ‘ভবন ও স্থাপনাসমূহ’ (‘৪১১১১০১-আবাসিক ভবন’, ‘৪১১১২০১-অনাবাসিক ভবন’, ‘৪১১১৩১৭-অন্যান্য ভবন ও স্থাপনা’) খাতে বরাদ্দকৃত অর্থের বিপরীতে নতুনভাবে কার্যাদেশ (Notification of Award NoA) প্রদান করা যাবে না। ইতোমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে কেবলমাত্র এরূপ ক্ষেত্রে বাজেট বরাদ্দের ৫০% এর বেশি ব্যয় করা যাবে না; এবং

(গ) পরিচালন বাজেটের আওতায় ‘যন্ত্রপাতি ও সরঞ্জামাদি’ (‘৪১১২২০২-কম্পিউটার ও আনুষঙ্গিক’, ‘৪১১২৩০৩-বৈদ্যুতিক সরঞ্জামাদি’, ‘৪১১২৩১৪-আসবাবপত্র’ ‘৪১১২৩১৬-অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি’) খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। উপরের ‘ক, খ ও গ’-এ বর্ণিত খাতসমূহে বরাদ্দকৃত অর্থ অন্য কোনো খাতে এবং অন্য কোনো খাত হতে এসব খাতে পুনঃউপযোজন করা যাবে না।

কিছু খাতে বাজেট ব্যয় সম্পূর্ণ স্থগিত থাকবে / যে সকল খাতে ব্যয় করা যাবে না

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

বাজেটের কতিপয় ব্যয় স্থগিতহ্রাসকরণ নির্দেশনা ২০২২  অর্থ ব্যয় সম্পূর্ণভাবে স্থগিত থাকবে

Caption: MOF order for Budget Expense

বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ নির্দেশনা ২০২২ । বাজেট ব্যয় বরাদ্দে ৫০% থাকবে

  • (ক) নতুন/প্রতিস্থাপক হিসেবে সকল প্রকার যানবাহন ক্রয় (৪১১২১০১-মােটরযান’, ‘৪১১২১০২-জলযান’, ‘৪১১২১০৩-আকাশযান’) বন্ধ থাকবে;
  •  

    (খ) শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২১১১০৬-আপ্যায়ন ব্যয়’, ‘৩২৪৪১০১-ভ্রমণ ব্যয়’, ‘৩২৫৫১০৫-অন্যান্য মনিহারি’, ‘৪১১২২০২-কম্পিউটার ও আনুষঙ্গিক’, ‘৪১১২৩০৩-বৈদ্যুতিক সরঞ্জামাদি’ ও ‘৪১১২৩১৪-আসবাবপত্র’ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে;

  •  

    (গ) দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে ৩২৩১৩০১-প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ব্যতীত) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে; এবং

  •  

    (ঘ) উপরের (ক), (খ) ও (গ)-এ বরাদ্দকৃত অর্থ অন্য কোন খাতে পুনঃউপযােজন করা যাবে না।

কোন কোন খাতে ব্যয় একেবারে বন্ধ থাকবে?

পরিচালন বাজেটের আওতায় ‘যন্ত্রপাতি ও সরঞ্জামাদি’ (‘৪১১২২০২-কম্পিউটার ও আনুষঙ্গিক’, ‘৪১১২৩০৩-বৈদ্যুতিক সরঞ্জামাদি’, ‘৪১১২৩১৪-আসবাবপত্র’ ‘৪১১২৩১৬-অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি’) খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।

২০২২-২৩ অর্থবছরে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *