সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

বিমানে যাত্রীদের দিতে হবে উন্নয়ন ও নিরাপত্তা ফি!

বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরসমূহের যাত্রীনিরাপত্তা, সেবার মানবৃদ্ধি এবং বিমান বন্দরসমূহের অবকাঠামোগত উন্নয়ন সাধনের উদ্দেশ্যে বাংলাদেশের বিমানবন্দরসমূহ ব্যবহারকারী সকল বহিগামী যাত্রীদের নিকট হতে “যাত্রী নিরাপত্তা ফি” ও “বিমান বন্দর উন্নয়ন ফি” নিম্নোক্ত হারে ধার্য করা হলো।

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯

www.caab.gov.bd

নং-৩০-৩১.০০০০.৩০১.২২.০০১.২০.১৩; তারিখ: ২২-০৭-২০২০

বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরসমূহের যাত্রীনিরাপত্তা, সেবার মানবৃদ্ধি এবং বিমান বন্দরসমূহের অবকাঠামোগত উন্নয়ন সাধনের উদ্দেশ্যে বাংলাদেশের বিমানবন্দরসমূহ ব্যবহারকারী সকল বহিগামী যাত্রীদের নিকট হতে “যাত্রী নিরাপত্তা ফি” ও “বিমান বন্দর উন্নয়ন ফি” নিম্নোক্ত হারে ধার্য করা হলো:

  • সার্কভূক্ত দেশসমূহের ক্ষেত্রে উন্নয়ন ফি ০৫.০০ ডলার, নিরাপত্তা ফি ০৬.০০ ডলার যাত্রী প্রতি।
  • সার্কভূক্ত দেশসমূহ ছাড়া উন্নয়ন ফি ১০.০০ ডলার, নিরাপত্তা ফি ১০.০০ ডলার যাত্রী প্রতি।
  • অভ্যন্তরীণ যাত্রীর ক্ষেত্রে উন্নয়ন ফি ১০০ টাকা, নিরাপত্তা ফি ৭০ টাকা যাত্রী প্রতি।

২.০ উল্লিখিত ধার্যকৃত ফি আগামী ০১ আগস্ট তারিখ হতে কার্যকর হবে।

৩.০ এ আদেশ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের ২৭-০২-২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৫.৫৩.০০১.১৬-০৮ সংখ্যক স্মারক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১৩-০৭-২০২০ তািরখের ৩০.০০.০০০০.০১৪.০০২.২০.১০৩ সংখ্যক স্মারকের অনুমোদনক্রমে জারি করা হলো।

(মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন)

পরিচালন (অর্থ)

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ফোন: ৮৯০১৪২১

বিমানে যাত্রীদের দিতে হবে উন্নয়ন ও নিরাপত্তা ফি: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *