আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

সরকারি বেতন আদেশভূক্ত কর্মচারীর আয় এবং কর পরিগণনা (উদাহরণ)।

জনাব নিলয় জলদাশ বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী এবং তার জন্য চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ প্রযোজ্য। ফলে বেতন আয়ের ক্ষেত্রে এস,আর,ও নং ২১১-আইন/আয়কর/২০১৭, তারিখ: ২১ জুন ২০১৭ খ্রিষ্টাব্দ এর বিধান প্রযোজ্য হবে।

ধরা যাক, ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থ বছরে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতাদি পেয়েছেন:

  • মাসিক মূল বেতন ৫৬,৫০০/-
  • মাসিক চিকিৎসা ভাতা ১,৫০০/-
  • উৎসব ভাতা ১,১৩,০০০/-
  • বাংলা নববর্ষ ভাতা ১১,৩০০/-

তিনি সরকারি বাসায় থাকেন। ভবিষ্য তহবিলে তিনি প্রতি মাসে ১৪,০০০/- টাকা জমা রাখেন। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় যে, ৩০ জুন ২০২০ তারিখে ভবিষ্য তহবিলে অর্জিত সুদের পরিমাণ ১,০৮,৫০০/- টাকা। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা। এছাড়াও তিনি একটি তফসিলি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কীম মাসিক ৫,০০০ টাকার কিস্তি জমা করেন।

২০২০-২০২১ কর বছরে জনাব নিলয় জলদাশের মোট আয় এবং করদায় কত হবে তা নিম্নে পরিগণনা করা হলো:

বেতন খাতে আয়

  • মূল বেতন (৫৬,৫০০*১২ মাস) ৬,৭৮,০০০/-
  • উৎসব ভাতা (৫৬,৫০০*২) ১,১৩,০০০/-
  • চিকিৎসা ভাতা (১৫০০*১২) ১৮,০০০/-
  • (সমূদয় অংক ব্যয়ের কারণে করমুক্ত)
  • বাংলা নববর্ষ ভাতা ১১,৩০০/- করমুক্ত

মোট আয় ৭,৯১,০০০/-

কর দায় পরিগণনা

  • প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত “শূন্য” হার
  • পরবর্তী ১,০০,০০০ টাকার উপর ৫% হারে ৫,০০০/-
  • পরবর্তী ৩,০০,০০০ টাকর উপর ১০% হারে ৩০,০০০/-
  • অবশিষ্ট ৯১,০০০ টাকার উপর ১৫% হারে ১৩,৬৫০/-

মোট কর দায় ৪৮,৬৫০/-

বিনিয়োগ জণিত আয়কর রেয়াত পরিগণনা

বিনিয়োগের পরিমাণ:

১। ভবিষ্য তহবিলে চাঁদা (১৪,০০০*১২) ১,৬৮,০০০/-

২। কল্যাণ তহবিলে চাঁদা (১৫০*১২) ১৮০০/-

৩। গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা (১০০*১২) ১২০০/-

৪। ডিপোজিট পেনশন স্কীমের কিস্তি (৫,০০০*১২) ৬০,০০০/-

মোট বিনিয়োগ = ২,৩১,০০০/-

রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible amount):

ক) মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ ২,৩১,০০০/-

খ) মোট আয় ৭,৯১,০০০/- টাকার ২৫% হারে ১,৯৭,৭৫০/-

গ) সর্বোচ্চ ১,৫০,০০,০০০/-

অনুমোদনযোগ্য অংক (eligible amount) [ক) বা খ) বা গ) এই তিনটির মধ্যে যেটি কম] ১,৯৭,৭৫০/-

কর রেয়াতের পরিমাণ:

করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার অধিক না হওয়ায় কর রেয়াতের পরিমাণ হবে অনুমোদনযোগ্য অংক (eligible amount) ১,৯৭,৭৫০/- এর ১৫%

অর্থাৎ (১,৯৭,৭৫০*১৫%) = ২৯,৬৬৩ টাকা।

প্রদেয় করের পরিমাণ: (৪৮,৬৫০-২৯,৬৬৩) = ১৮,৯৮৭/-

সরকারি বেতন আদেশভূক্ত কর্মচারীর আয় এবং কর পরিগণনা (উদাহরণ): ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *