পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

সুন্দরবন ঝুঁকি ভাতা প্রজ্ঞাপন ২০১৭

সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগে কর্মরত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১১ থেকে ২০ নং গ্রেড ভূক্ত কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন জারীর তারিখ হতে নিম্ন বর্ণিত মূল বেতনের ৩০% হারে ঝুকিঁ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একই নম্বর ও তারিখের স্থালাভিষিক্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০১৮.১৪.১০২; তারিখ: ২৩/১০/২০১৭

প্রজ্ঞাপন

সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগে কর্মরত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১১ থেকে ২০ নং গ্রেড ভূক্ত কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন জারীর তারিখ হতে নিম্ন বর্ণিত মূল বেতনের ৩০% হারে ঝুকিঁ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে:

শর্তাবলী:

ক) সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগে কর্মরত কর্মচারীগণের ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে;

খ) সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগের সাংগঠনিক কাঠামোর বাইরের কোন কর্মচারী এ ভাতা পাবে না;

খ) সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগের সাংগঠনিক কাঠামোর বাইরের কোন কর্মচারী এ ভাতা পাবে না;

গ) ৩০/০৬/২০১৫ খ্রি: তারিখে আহরিত / প্রাপ্ত বেতনের ভিত্তিতে এ ভাতা প্রাপ্য হবে; এবং

ঘ) ০১-০৭-২০১৫ খ্রি: তারিখের পরে নিয়োগকৃত, পদোন্নতিপ্রাপ্ত এবং উচ্চতর গ্রেড প্রাপ্ত কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল ২০০৯ এর অনুরূপ মূল স্কেলের ভিত্তিতে ৩০% হারে ভাতা প্রাপ্য হবে;

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(মো: গোলাম মোস্তফা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

সুন্দরবন ঝুঁকি ভাতা প্রজ্ঞাপন ২০১৭ : ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *