বকেয়া রেশন উত্তোলন করা যাবে।
বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সংশোধিত রেশন নীতিমালা, ২০০৮ এর আলোকে এলপিআর ভোগকালীন কোন পুলিশ সদস্য মারা গেলে তার পারিবারিক রেশন প্রদান, পুলিশ বাহিনীর কোন সদস্য অবসর গ্রহণ করলে অথবা কর্তব্যকালীন/অবসরকালীন মারা গেলে তার পারিবারিক আজীবন এবং মাতৃত্বকালীন/অন্যান্য ছুটিকালীন সময়ে রেশন প্রদান প্রসঙ্গে।
সারসংক্ষেপ:
- যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি in-service একটি সুবিধা এলপিআর (বর্তমানে পিআরএল) ভোগরত অবস্থায় কোন সদস্য মৃত্যুবরণ করলে পিআরএল-এর বাকী সময়ের জন্য মরহুমের পরিবারের সদস্যগণকে প্রচলিত নিয়মে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- ট্রেনিং, বদলি ও ছুটিকালীন সময়ের রেশন পরবর্তী মাসে তোলা যাবে।
অর্থ মন্ত্রণালয়ের ২৮/০৯/২০১১ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৪.৩০.০০১.১০-১০৪ নং আদেশের মধ্যেমে বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সংশোধিত রেশন নীতিমালা, ২০০৮ এর আলোকে এলপিআর ভোগকালীন কোন পুলিশ সদস্য মারা গেলে তার পারিবারিক রেশন প্রদান, পুলিশ বাহিনীর কোন সদস্য অবসর গ্রহণ করলে অথবা কর্তব্যকালীন/অবসরকালীন মারা গেলে তার পারিবারিক আজীবন এবং মাতৃত্বকালীন/অন্যান্য ছুটিকালীন সময়ে রেশন প্রদানের বিধি-বিধান জারি করা হয়।
- পে স্কেল ২০২৬ আপডেট আজকের খবর । প্রজ্ঞাপন দেরিতে হলেও জুলাই থেকেই কার্যকর, মিলবে বকেয়া বেতন?
- চাকরিকাল সংরক্ষণে শ্রান্তি বিনোদন ও টাইমস্কেল গণনা হবে আগের চাকরি থেকেই? সিজিএর চিঠি ঘিরে নতুন আলোচনা
- প্রশিক্ষণ কোড ৩২৩১৩০১ থেকে স্টেশনারি ও আপ্যায়ন ব্যয়ে ভ্যাট-আয়কর কর্তন নিয়ে বিভ্রান্তি, কী বলছে রাজস্ব অডিট অধিদপ্তরের তালিকা?
- পিআরএলে থাকা অবস্থায় মৃত্যু হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ লাখ টাকার আর্থিক অনুদান মেলে না: বিদ্যমান বিধান নিয়ে নতুন আলোচনা
- জমি থাকলেই কি স্থায়ী ঠিকানা? নাগরিক সনদে ‘অস্থায়ী বাসিন্দা’ লেখা হলে সরকারি চাকরিতে সমস্যা হবে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ/প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে নিম্নোক্তভাবে অর্থ বিভাগের মতামত প্রদান করা হয়।
- মাতৃত্বকালীন সময়ে ও অন্যান্য স্বাভাবিক ছুটিকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীগণ স্বাভাবিকভাবে চাকরিতে থাকেন। যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি In Service একটি সুবিধা সেহেতু মাতৃত্বকালীন সময়ে ও অন্যান্য স্বাভাবিক ছুটিকালীন সময়ে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- যেহেতু রেশন প্রাপ্যতার বিষয়টি In Service একটি সুবিধা এলপিআর (বর্তমানে পিআরএল) ভোগরত অবস্থায় কোন সদস্য মৃত্যুবরণ করলে পিআরএল এর বাকী সময়ের জন্য মরহুমের পরিবারের সদস্যগণকে প্রচলিত নিয়মে রেশন সুবিধা প্রদান করা যেতে পারে।
- সরকারি কাজে ব্যস্ততা, প্রেষণে কর্মরত থাকা, ছুটিকালীন সময়ে, অসুস্থ্যতাজনিত কারণে, ট্রেনিং এ থাকা, বদলি, সময়মত এলপিসি/ছাড়াপত্র সময়মত না পৌছানো ইত্যঅদি ক্ষেত্রে প্রযোজ্য অনধিক ০১ (এক) মাসের অনুত্তোলিত রেশন পরবর্তী মাসে উত্তোলন করা হলে তা Back Feeding এর আওতায় পড়বে না মর্মে প্রতীয়মান হয়।
চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য স্বাক্ষর করেন উপ সচিব জনাব কাজী মাহবুব হাসান।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: মাতৃত্বকালিন ছুটিতে থাকিলে কি রেশন সুবিধা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।
- প্রশ্ন: PRL এ থাকলে কি রেশন সুবিধা পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।
- প্রশ্ন: কোন কারণে যদি রেশন তুলতে না পারি পরবর্তী মাসে তুলা যাবে?
- উত্তর: হ্যাঁ যাবে। সে ক্ষেত্রে উল্লেখিত কারণ প্রযোজ্য হবে।
অনধিক ১ (এক) মাসের অনুত্তোলিত রেশন পরবর্তী মাসে উত্তোলন সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড



