সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ ও লিভ স্যালারি সুবিধাদি একত্রে প্রদান সংক্রান্ত।

বিদ্যমান বিধি বিধান অনুযায়ী অবসর উত্তর ছুটি ( পিআরএল) ভোগরত অবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হলে পিআরএল সমর্পণ করতে হয়। অর্থাৎ লিভ স্যালারি এবং চুক্তিভিত্তিক বেতন একসাথে পাওয়ার সুযোগ নেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি-২ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭২.৩২.০০৯.১২.১১০; তারিখ: ০৪ জুন ২০১২

বিষয়: বাংলাদেশ রেলওয়েতে লোকমোটিভ মাষ্টার ও স্টেশন মাস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ ও লিভ স্যালারি সুবিধাদি একত্রে প্রদান বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.১৩২.০৩৫.০১.০০.০৫০.২০১১-৩৭৪; তারিখ: ০৮.০৪.২০১২ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বিদ্যমান বিধি বিধান অনুযায়ী অবসর উত্তর ছুটি ( পিআরএল) ভোগরত অবস্থায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হলে পিআরএল সমর্পণ করতে হয়। অর্থাৎ লিভ স্যালারি এবং চুক্তিভিত্তিক বেতন একসাথে পাওয়ার সুযোগ নেই।

০২। এমতাবস্থায়, বাংলাদেশ রেলেওয়ের লোকোমোটিভ মাস্টার ও স্টেশন মাস্টারগণ পিআরএল ভোগরত থাকাকালে চুক্তিভিত্তিক নিয়োজিত হলে লিভ স্যালারি এবং চুক্তিভিত্তিক বেতন উভয় সুবিধা একসাথে পাবেন না মর্মে অর্থ বিভাগ মনে করে।

নাসরিন সুলতানা

উপসচিব (প্রবিধি-২ অধিশাখা)

email: nsultana@finance.gov.bd

চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ ও লিভ স্যালারি সুবিধাদি একত্রে প্রদান সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ ও লিভ স্যালারি সুবিধাদি একত্রে প্রদান সংক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *