আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

বাজেটে আয়কর বিষয়ক উল্লেখ যোগ্য পরিবর্তন সমূহ ২০২১

পাবলিক অকশনের মাধ্যমে কোনো পন্য, সম্পত্তি বা অধিকার বিক্রয় করা বা লিজ প্রদান করা হলে অকশন ক্রেতার নিকট হতে ৫% এর পরিবের্ত ১০% হারে উৎসে অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

১। করহার: 

ক। ন্যূনতম করহর হ্রাস: ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্ণওভার করহার ০.০৫% এর পরিবর্তে ০.২৫% করার প্রস্তাব করা হয়েছে;

খ। কোম্পানি করহার হ্রাস: পাবলিকলি ট্রেডেড কোম্পানির করহার ২৫% হতে কমিয়ে ২২.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

গ। এক ব্যক্তি কোম্পানি (ওপিসির) করহার: এক ব্যক্তি কোম্পানি (ওপিসি) এর করহার ২৫% প্রস্তাব করা হয়েছে।

ঘ। তৃতীয় লিঙ্গের করদাতা: তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত সীমা ৩ লক্ষ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

ঙ। ব্যীক্ত শ্রেণীর করহার: ব্যক্তি শ্রেণীল করদাতাদের করমুক্ত আয়সীমা, করহার এবং করধাপ ২০২০-২০২১ অর্থ বছরের ন্যায় অপরিবির্তত রয়েছে। ৩ লক্ষ টাকা পর্যন্ত শুণ্য।

চ। সারচার্জ যৌক্তিকীকরণ: বিদ্যমান ৭টির পরিবর্তে ৫টি ধাপের প্রস্তাব করা হয়েছে।

ছ। মৎস্য আয়ের করহার যৌক্তিকীকরণ: বিদ্যমান তিনটি করধাপের পরিবর্তে চারটি করধাপের প্রস্তাব করা হয়েছে।

২। উৎস করহার:

ক। আমদানি পর্যায়ে উৎস করহার যৌক্তিকীকরণ: সিমেন্ট শিল্পের কাঁচামাল ৩% এর পরিবর্তে ২%।

খ। সরবরাহ পর্যায়ে উৎসে করহার হ্রাস: সিমেন্ট, লোহা এবং লোহা জাতীয় পন্যের করহার ৩% হতে কমিয়ে ২% করার প্রস্তাব করা হয়েছে।

গ। সাধারণ উৎস করহার হ্রাস: কোনো নিবাসী ঠিকাদার বাংলাদেশে কোনো অনিবাসীর ঠিকাদারী করলে উক্ত কাজের বিপরীতে প্রাপ্ত অর্থের উপর উৎসে কর কর্তন করার হার ১০% এর পরিবর্তে ৭.৫% করার প্রস্তাব করা হয়েছে।

ঘ। সাধারণ উৎস করহার যৌক্তিকীকরণ: পাবলিক অকশনের মাধ্যমে কোনো পন্য, সম্পত্তি বা অধিকার বিক্রয় করা বা লিজ প্রদান করা হলে অকশন ক্রেতার নিকট হতে ৫% এর পরিবের্ত ১০% হারে উৎসে অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করা হয়েছে।

পুরাতন যৌযানের অগ্রিম কর হ্রাস: যে সকল নৌযানের ১০ বছর অতিক্রান্ত হয়েছে সেগুলোর জন্য যাত্রীপ্রতি অগ্রিম কর ১২৫ টাকার স্থলে ১০০ টাকা করা হয়েছে।

বিস্তারিত জানতে বাজেটে আয়কর বিষয়ক উল্লেখ যোগ্য পরিবর্তন সমূহ ২০২১ দেখুন: ডাউনলোড

অর্থ আইন ২০২১

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *