হিসাবরক্ষণ অফিস বছরের কোন মাসে জিপিএফ স্লীপ ডিডিও’র অফিসে প্রেরণ করে?
সরকার সঞ্চয়ী প্রকল্পের আওতায় সকল সরকারী কর্মচারীদের ভবিষ্যত সঞ্চয়ের জন্য এই তহবিল গঠন করা হয়েছে। সকল স্থায়ী কর্মচারীদের জন্য এই তহবিলে চাঁদা প্রদান করাকে বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ ভবিষ্য তহবিলের নম্বর খোলার জন্য হিসাবরক্ষণ অফিসে নির্ধারিত ফরমে আবেদন করার পর এই অফিস হতে নম্বর বরাদ্দ করা হয়।
কর্মচারীদের মাসিক বেতন বিল হতে বর্তমানে মূল বেতনের ৫% হতে ২৫% পর্যন্ত অর্থ কর্তন করে কর্মচারী কর্তৃক খোলা হিসাব নম্বরে চাঁদার অর্থ জমা করা হয় উহাকে সাধারণ ভবিষ্য তহবিল বলে। যে সকল কর্মচারী পেনশন স্কীমের আওতায় তাদের জন্য এই তহিবল প্রযোজ্য। মাসিক বিল প্রস্তুতকালে নির্ধারিত হারে চাঁদা কর্তন করে পৃথক সিডিউলে লিপিবদ্ধ করে বিলের সাথে হিসাব রক্ষণ অফিসে দাখিল করা হয়। বিল পাসের পর উক্ত সিডিউল পৃথক করে একত্রে জমা করে প্রথমে সাধারণ ভবিষ্য তহবিল ব্রডশীটে লিপিবদ্ধ করা হয়। বছর শেষে এই চাঁদার অর্থ ব্রডশীট হতে কর্মচারীর ব্যক্তিগত লেজারে পোস্টিং করে বর্তমানে ১৩% হারে সুদ হিসাব করে প্রারম্ভিক জের, জমাকৃত চাঁদা, সুদ যোগ করে উত্তোলন বাদ দিয়ে সমাপনি জের নির্ণয় করা হয়। লেজারের ভিত্তিতে প্রতি বৎসর অক্টোবর মাসে একাউন্ট স্লিপ প্রস্তুত করে সংশ্লিষ্ট ডিডিও’র অফিসে প্রেরণ করা হয়।
চাঁদা দাতা প্রয়োজনে সাধারণ বিশেষ এবং অফেরৎযোগ্য অগ্রিম উত্তোলন করতে পারেন। সাধারণ ভবিষ্য তহবিল লেজারের মূল উদ্দেশ্য হলো চাঁদা দাতার হিসাবে কোন কোন খাতে কত টাকা জমা আছে উহার সামগ্রীক চিত্র পাওয়া।
লেজারের মাধ্যমে এক নজড়ে সকল তথ্য পাওয়া যায়। প্রত্যেক কর্মচারীর জন্য পৃথক পৃথক লেজার কার্ড খোলা হয়। যদিও বর্তমানে অনলাইনে ইএফটির মাধ্যমে আলাদা CAFOPFM.GOV.BD ওয়েবসাইটে নিজ নিজ হিসাবে জমা হচ্ছে। তাই ম্যানুয়াল লেজার রাখার প্রয়োজন পড়বে না।
হিসাবরক্ষণ অফিস বছরের কোন মাসে জিপিএফ স্লীপ ডিডিও’র অফিসে প্রেরণ করে? : ডাউনলোড



