মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র ভাঙ্গানোর নিয়ম ২০২৬ । সম্পূর্ণ/ আংশিক নগদায়নের জন্য আবেদন করবেন কিভাবে?
সঞ্চয়পত্র ভাঙ্গাতে চাইলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রে কিছু তথ্য থাকা আবশ্যক যেমন-সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নম্বর, ইস্যুর তারিখ এবং ব্যাংক হিসাব নম্বর। -মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ নগদায়ন আবেদনপত্র নমুনা ২০২৬
সোনালী ব্যাংকে সাত লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্র করা হয়েছে। এখান থেকে আমি দু’ লাখ টাকা উঠাতে চাই। উঠানো যাবে কি? সঞ্চয় পত্র ভেঙে, আবার ৫ লাখ টাকার সঞ্চয় পত্র এর জন্য কাগজপত্র নতুন করে জমা দিতে হবে। নতুন করে আবার ৫ লাখ টাকার ব্যাংক চেক, টিন সার্টিফিকেট, জমা দিতে হবে অথবা আপনি আংশিক নগদায়ন করতে পারবেন। আবেদনপত্রের নমুনা নিচে দেওয়া হলো।
মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন সংক্রান্ত আবেদনপত্র নমুনা।

সঞ্চয়পত্র নগদায়ন নমুমা ফরম্যাট PDF Download
তারিখ: ………ইং
বরাবর
নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংক
মতিঝিল অফিস ঢাকা।
বিষয়: মেয়াদপূর্তির পূর্বে …… সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি বিগত ………. খ্রি. তারিখে (—————) লক্ষ টাকা মূল্যমানের ——————- সঞ্চয়পত্র ক্রয় করি। যার রেজি. নং —————- এখন পারিবারিক প্রয়োজনে উক্ত সঞ্চয়পত্র সম্পূর্ণ/আংশিক (———————-) লক্ষ টাকা নগদায়ন করতে ইচ্ছুক।
অতএব, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
নিবেদক
নাম:
ঠিকানা:
হিসাব নম্বর:
মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন সংক্রান্ত আবেদনপত্র নমুনা: ডাউনলোড
প্রশ্নত্তোর পর্ব-
প্রশ্ন: আবেদনের কত দিন পর টাকা পাওয়া যায়?
উত্তর: সাধারণ ৩ কর্মদিবসের মধ্যেই টাকা একাউন্টে জমা হত কিন্তু বর্তমানে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যায়।
হ্যাঁ, সঞ্চয়পত্র আংশিক ভাঙানো যায় না। আপনি যদি ৭ লাখ টাকা থেকে ২ লাখ টাকা তুলতে চান, তবে আপনাকে পুরো ৭ লাখ টাকার সঞ্চয়পত্রটিই নগদায়ন (ভাঙাতে) করতে হবে। এরপর আপনার প্রয়োজনীয় ২ লাখ টাকা রেখে বাকি ৫ লাখ টাকা দিয়ে পুনরায় নতুন করে সঞ্চয়পত্র কিনতে হবে।
এক্ষেত্রে ৫ লাখ টাকার জন্য আপনাকে নতুন করে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র (চেক বইয়ের পাতা, এনআইডি, ছবি ইত্যাদি) জমা দিতে হবে।
সঞ্চয়পত্র নগদায়নের আবেদনপত্রের নমুনা (২০২৬)
তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বরাবর, ব্যবস্থাপক,
সোনালী ব্যাংক পিএলসি,
………………………….. শাখা, টাঙ্গাইল।
বিষয়: মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন প্রসঙ্গে।
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার ব্যাংকের উক্ত শাখার একজন সঞ্চয়পত্র গ্রাহক। আমার পারিবারিক জরুরি প্রয়োজনে নিম্নোক্ত সঞ্চয়পত্রটি নগদায়ন করা আবশ্যক।
সঞ্চয়পত্রের বিস্তারিত তথ্য:
সঞ্চয়পত্রের ধরন: পারিবারিক সঞ্চয়পত্র
রেজিস্ট্রেশন নম্বর: ……………………………………
ইস্যুর তারিখ: ……………………………………
মূল টাকার পরিমাণ: ৭,০০,০০০/- (সাত লক্ষ টাকা মাত্র)
ব্যাংক হিসাব নম্বর: …………………………………… (যেখানে টাকা জমা হবে)
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমার উল্লিখিত সঞ্চয়পত্রটি বিধি মোতাবেক নগদায়ন করে প্রাপ্য অর্থ আমার ব্যাংক হিসাবে জমা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বাধিত হব।
বিনীত নিবেদক,
(স্বাক্ষর) নাম: …………………………………… এনআইডি নম্বর: …………………………………… মোবাইল নম্বর: ……………………………………
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
মুনাফা কর্তন: মেয়াদের কত সময় পার হয়েছে তার ওপর ভিত্তি করে নগদায়নের সময় কিছু মুনাফা কর্তন হতে পারে। ব্যাংক কর্মকর্তা আপনাকে এর সঠিক হিসাব জানিয়ে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের সাথে মূল সঞ্চয়পত্র (Certificates) এবং আপনার এনআইডির ফটোকপি সাথে রাখবেন।
নতুন ক্রয়ের জন্য: ৫ লাখ টাকার নতুন সঞ্চয়পত্র কেনার সময় এখনকার বর্তমান নিয়ম অনুযায়ী নতুন নমিনি ফরম এবং ট্যাক্স সংক্রান্ত তথ্য প্রদান করতে হতে পারে।



