সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারের বাংলাদেশ ডিরেক্টরি ব্যবহার ও হালনাগাদ নির্দেশনা।

Digital Telephone Web Directory software এর ব্যবহার, হালনাগাদকরণ এবং মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের তথ্যাদি Digital Telephone Web Directory তে অন্তর্ভুক্তকরণের বিষয়ে প্রত্যেক মন্ত্রণালয়/ বিভাগ থেকে ২ জন কর্মকর্তা/কর্মচারীকে ফেব্রুয়ারি/২০২২ মাসের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। উল্লেখ্য, প্রশিক্ষণ প্রদানের জন্য কর্মকর্তা/কর্মচারিগণের তালিকা ইতােমধ্যে সংগ্রহ করা হয়েছে। Digital Telephone Web Directory ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

লােক প্রশাসন কম্পিউটার কেন্দ্র (পিএসিসি)

www.mopa.gov.bd

স্মারক নম্বর: ০৫.০০.০০০০.২২৪.৩৫.০০১.২১.১১ তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২২

বিষয়: Digital Telephone Web Directory Software (Android/IOS) ব্যবহার এবং হালনাগাদকরণ।

উপযুক্ত বিষয়ে সদয় অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানাে যাচ্ছে যে, ইতােপূর্বে ব্যবহৃত Telephone Directory এর পরিবর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক Digital Telephone Web Directory (Android/IOS) software চালু করা হয়েছে। software টি Google Play store হতে ডাউনলােড করে মােবাইলে ব্যবহারযােগ্য। প্রথম পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগের কর্মকর্তাগণের তথ্যাদি উল্লিখিত Digital Telephone Web Directory তে সংযুক্ত করা হয়েছে। স্বস্ব মন্ত্রণালয়/বিভাগে বর্তমানে কর্মরত কর্মকর্তাগণের তথ্য দিয়ে উক্ত Digital Telephone Web Directory টি হালনাগাদ করতে হবে এবং কর্মকর্তাগণের বদলী/পদায়নের পরিপ্রেক্ষিতে হালনাগাদকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Digital Telephone Web Directory software এর ব্যবহার, হালনাগাদকরণ এবং মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের তথ্যাদি Digital Telephone Web Directory তে অন্তর্ভুক্তকরণের বিষয়ে প্রত্যেক মন্ত্রণালয়/ বিভাগ থেকে ২ জন কর্মকর্তা/কর্মচারীকে ফেব্রুয়ারি/২০২২ মাসের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। উল্লেখ্য, প্রশিক্ষণ প্রদানের জন্য কর্মকর্তা/কর্মচারিগণের তালিকা ইতােমধ্যে সংগ্রহ করা হয়েছে।

এমতাবস্থায়, তার মন্ত্রণালয়/বিভাগের কর্মকর্তাগণের তথ্য Digital Telephone Web Directory তে নিয়মিত হালনাগাদের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণসহ আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের তথ্যাদি উক্ত Directory তে অন্তর্ভুক্তকরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।।

মাে: আঃ রাজ্জাক সরকার

যুগ্মসচিব

ফোন: ৯৫৪০৫১২ 

ইমেইল: paccbr@mopa.gov.bd

সিনিয়র সচিব/সচিব (সকল)

সরকারের বাংলাদেশ ডিরেক্টরি ব্যবহার ও হালনাগাদ নির্দেশনা: ডাউনলোড

প্রশ্নোত্তর:

প্রশ্ন: কর্মকর্তাদের ফোন নম্বর কি পাওয়া যাবে?

উত্তর: অবশ্যই।

প্রশ্ন: অ্যাপ ডাউনলোড করবো কিভাবে?

উত্তর: “Bangladesh Directory” লিখে গুগল করুন।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *